১০টি বন্দে ভারত স্লিপার, ১০০ টি অমৃত ভারত এক্সপ্রেস! নির্মলার বাজেটে বাংলার জন্য কী থাকছে?
Vande Bharat Express Train: মাস ঘুরলেই বাজেট (Budget 2025) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রথা মেনেই আগামী অর্থবছরের জন্য এই বাজেট পেশ করা হবে। মোদী সরকারের এবারের বাজেট ঘিরে ক্রমশ প্রত্যাশার পারদ চড়ছে। আম আদমির কথা ভেবে এবার একগুচ্ছ নতুন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর ছাড় নিয়ে বড় ঘোষণা নির্মলা সীতারমণ করতে পারেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে ভারতীয় রেলের জন্যেও একগুচ্ছ ঘোষণা বাজেটে থাকতে পারে বলেও খবর। ভারতীয় রেলে (Indian Rail) বিশেষ ফোকাস রয়েছে নরেন্দ্র মোদী সরকারের। স্টেশন থেকে ট্রেন, গত কয়েক বছরে একাধিক নতুন ঘোষণা হয়েছে। বন্দে ভারত (Vande Bharat Express Train), অমৃত ভারতের পাশাপাশি গতি বেড়েছে অন্যান্য ট্রেনগুলিরও।

বিশেষজ্ঞরা বলছেন, এবার রেলে বাজেটে বরাদ্দ ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য রেলের বাজেট ৩ লক্ষ কোটি থেকে ৩.৫০ লক্ষ কোটি টাকার মধ্যে হতে পারে। গত বছর 2024-25 এর জন্য এই বাজেট ছিল 2.65 লাখ টাকা। বিপুল এই বরাদ্দের এক ৮০ শতাংশ টাকা খরচ হয়ে গিয়েছে।
Vande Bharat Express Train: নয়া বন্দে ভারত স্লিপারের ঘোষণা
দীর্ঘ সময় ধরে বন্দেও ভারত স্লিপারের জন্য অপেক্ষা করছে ভারত। এই বাজেটে নতুন বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসের ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার বাজেটে ১০টি নতুন বন্দে ভারত স্লিপার এবং ১০০টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা হতে পারে।
কোন রুটে এই ট্রেন চলবে তা না বাজেটে উয়ল্লেখ না থাকলেও একাধিক রুটের জন্য এইগুলি চলবে বলেই খবর। ভারতীয় রেলের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। আর এই কারণেই রেলওয়ে দ্রুত আধুনিক করা হচ্ছে। শুধু তাই নয়, এই বাজেটে অনেক নতুন ট্রেনের ঘোষণা হতে পারে। সরকার রেলস্টেশনেরগুলির মান উন্নয়ন করছে।
Vande Bharat Express Train: বাড়তে পারে বুলেটের বাজেট
বাজেট (Budget 2025) এ বুলেট ট্রেনের জন্য বাজেট আরও ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরের (MAHSR) কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই করিডরের জন্য একাধিক ঘোষণা হতে পারে বলেই খবর। অন্যদিকে দুর্ঘটনা কমাতে কবচ সিস্টেমে জোড় দিতে পারে।। ভারতী রেলে আরও বেশি মাত্রা এআই'য়ের ব্যবহার এবং ড্রোনের ব্যবহার যাতে করা যায় সেদিকে নজর রেখে রেলের বাজেটে বিশেষ ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications