বেতন ভোগী কর্মীদের জন্য সুখবর! গ্র্যাচুইটি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে সরকার

বেতন ভোগী কর্মীদের জন্য সুখবর! গ্র্যাচুইটি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে সরকার

বেতনভুক কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের ন্যুনতম যোগ্যতার শর্ত পরিবর্তনের ব্যাপারে চিন্তা ভাবনা করছে সরকার। কেন্দ্র ৫ বছরের সময়সীমা কমিয়ে এক থেকে তিন বছরের মধ্যে করতে পারে বলে জানা গিয়েছে। বিভিন্ন মহল থেকে ৫ বছরের সময়সীমা কমানোর দাবি তোলা হয়েছে।

সংসদীয় কমিটির রিপোর্টে সময়সীমা ১ থেকে ৩ মধ্যে রাখার সুপারিশ

সংসদীয় কমিটির রিপোর্টে সময়সীমা ১ থেকে ৩ মধ্যে রাখার সুপারিশ

শ্রমিক সংক্রান্ত সংসদীয় কমিটি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করেছে ৩১ জুলাই। কোড অফ সোশ্যাল সিকিউরিটি ২০১৯ নিয়ে যে সুপারিশ রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবেই গ্র্যাচুইটি আইনের সংশোধনের সুপারিশ করা হয়েছে। সেখানে ৫ বছরের সময়সীমা কমিয়ে ১ থেকে ৩ বছর বছরের কথা বলা হয়েছে।

যে হিসেবে গ্র্যাচুইটি পান কর্মীরা

যে হিসেবে গ্র্যাচুইটি পান কর্মীরা

এখনও পর্যন্ত যে নিয়ম রয়েছে তাতে কোনও সমস্যায় ৫ বছর কাজ করলে কর্মীরা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। পাঁচ বছরের বেশি কোনও সংস্থায় কাজ করা কর্মী প্রতিবছরের ১৫ দিনের বেতন গ্র্যাচুইটি হিসেবে পেয়ে থাকেন।

বিভিন্ন মহল থেকে সময়সীমা কমানোর দাবি

বিভিন্ন মহল থেকে সময়সীমা কমানোর দাবি

দেশব্যাপী অতিমারীর জেরে সারা দেশে বহু সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। ফলে এই নতুন চিন্তা এসেছে। অন্যদিকে, অনেক সময় নিয়োগকর্তা তাদের কর্মীদের ৫ বছর পূর্ণ হওয়ার আগেই বরখাস্ত করে দেন। এইসব কারণের কথা মাথায় রেখে গ্র্যাচুইটি প্রদানের সময়সীমা হ্রাস করার ব্যাপারে সংসদীয় কমিটি সুপারিশ করেছে।

সবাইকেই গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ

সবাইকেই গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ

এই প্যানেলের অপর সুপারিশের মধ্যে রয়েছে, সব কর্মীকেই গ্র্যাচুইটি দেওয়ার কথা। তালিকায় রয়েছে কনট্র্যাক্ট লেবার, সিজনাল ওয়ার্কার, পিস রেট ওয়ার্কার, ডেইলি/মান্থলি ওয়েজ ওয়ার্কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+