সাইবার জগতে নতুন ভাইরাস সম্পর্কে সতর্কবার্তা জারি

সাইবার জগতে নতুন ভাইরাস সম্পর্কে সতর্কবার্তা জারি করল কেন্দ্র। হাই ইন্টেনসিটির এই ভাইরাসের নাম লকি রানসমঅয়্যার। যা আপনার কম্পিউটারকে লক করে দিতে পারে। এবং তা খুলে দিতে বড় অঙ্কের টাকার দাবি করতে পারে।

সাইবার জগতে নতুন ভাইরাস সম্পর্কে সতর্কবার্তা জারি করল কেন্দ্র। হাই ইন্টেনসিটির এই ভাইরাসের নাম লকি রানসমঅয়্যার। যা আপনার কম্পিউটারকে লক করে দিতে পারে। এবং তা খুলে দিতে বড় অঙ্কের টাকার দাবি করতে পারে।

শনিবারই সতর্কবার্তা জারি করে কেন্দ্র। টুইটারে লকি রানসমঅয়্যার সম্পর্কে জানিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি অজয় কুমার।

সাইবার জগতে নতুন ভাইরাস সম্পর্কে সতর্কবার্তা জারি

রানসমঅয়্যার হল একটি বিদ্বেষপরায়ণ সফটঅয়্যার। এবং লকি রানসমঅয়্যার হল এরকমই একটি কম্পিউটার ভাইরাস। ইমেলের মাধ্যমে তারা কম্পিউটারে ঢুকে, তাকে লক করে দেয়। লক খুলতে মুক্তিপণ ( রানসমওয়্যার) হিসেবে হাফ বিটকয়েন দাবি করে। যার মূল্য বর্তমান ভারতীয় মুদ্রায় ১.৫ লক্ষ টাকা কিংবা তার থেকেও বেশি।

এই মূহূর্তে প্রায় ২ কোটি ৩০ লক্ষ লকি রানসমঅয়্যার ছাড়া হয়েছে। ভাইরাসযুক্ত ইমেলগুলির মধ্য়ে রয়েছে 'প্লিজ প্রিন্ট', 'ডকুমেন্টস', 'ফটো', 'ইমেজেস', 'স্ক্যানস', 'পিকচারস'। তবে এই বিষয়গুলি পরিবর্তন হতে পারে।

কোনও ইমেল খোলার সময় সতর্কতা অবলম্বন জরুরি বলে কেন্দ্রীয় সতর্কতায় মন্তব্য করা হয়েছে।

এর আগে রানসমঅয়্যার 'ওয়ানা ক্রাই'-এ আক্রান্ত হয়েছিল বিশ্বের ১০০ টিরও বেশি দেশ। তালিকায় ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় তৃতীয়স্থানে ছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+