শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করল কেন্দ্র, গম-সরষের দর কোথায় ঠেকল দেখে নিন

মোট ২৩ টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের দাম এদিন ঘোষণা করল কেন্দ্র। মূলত, তৈলবীজ, দানা শস্য সহ একাধিক রবিশস্যের ন্যূনতম সহায়ক দাম এদিন জানিয়ে দিয়েছে মোদী সরকার। এদিকে, গত ২৬ নভেম্বর থেকে দেশে কৃষক আন্দোলনের জেরে রীতিমতো তোলপাড় হয়েছে রাজনীতি। একাধিক কৃষি সংগঠন কেন্দ্রের আনা নয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আওয়াজ তুলে সরব হয়। সেই পরিস্থিতিতে দেখা যায়, কৃষি আন্দোলনের জেরে পাঞ্জাব থেকে হরিয়ানা এমনকি দিল্লি সীমান্ত ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সেই পরিস্থিতিতে উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচনে খানিকটা ব্যর্থতার মুখও দেখতে হয়েছে বিজেপিকে। সেই জায়গা থেকে এদিন কেন্দ্র যে কৃষিজাত পণ্যের দাম ঘোষণা করেছে, তা রীতি মতো তাৎপর্যপূর্ণ।

 শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করল কেন্দ্র, গম, সরষের দাম কোথায় পৌঁছল দেখে নিন

এদিন সরকার যে খরফ ও রবি মরশুমের শস্যগুলির ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে, তাতে দেখা গিয়েছে যে,গমের দাম এদিন কুইন্টাল প্রতি ৪০ টাকা বেড়েছে। ফলে এক কুইন্টালে গমের ন্যূনতম সহায়ক মূল্য দাঁড়াচ্ছে ২০১৫ টাকা। উল্লেখ্য, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার বেশ কিছু এলাকায় গমর উৎসপাদন বেশি দেশের অন্যান্য এলাকার থেকে। এদিকে, বলা হচ্ছে, গত কয়েক দশকে গমের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধির হার এতটা কমেনি । তবে এবার তা কমতে থাকায় রীতিমতো আলোচনা শুরু হয়েছে। এদিকে সরষের দাম কুইন্টালে বেড়েছে ৪০০ টাকা। ফলে ১ কুইটালে সরষের দাম হয়েছে, ৫,০৫০ টাকা। এদিকে, দেখা যাচ্ছে রবি ফসলের মধ্যে গমের দামের সহায়ক মূল্য ২ শতাংশ কমতির দিকে গিয়েছে। যা গত এক দশকের দেখা যায়নি। উল্লেখ্য, প্রতি বছরেই গমের দাম বাড়ানো হয় যাতে কৃষকরা 'প্যানিক সেলিং' এর আওতায় এসে বিপদে না পড়ে যান। উল্লেখ্য, বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ থেকে গম আমদানিতে ভারত এগিয়ে। এদিকে, গমের উৎপাদনে ব্য়য় প্রতি কেজিতে ১০০০ টাকা হতে পারে বলে অনুমান সরকারের। সেই কারণেই উৎপাদন ব্যায়ের দ্বিগুণ লাভ দেওয়ার উদ্দেশে গমের দাম এভাবে রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ন্যূনতম সহায়ক মূল্যে ছোলার দাম কুইন্টাসে ১৩০ টাকা বাড়িয়ে হয়েছে ৫২৩০ টাকা, এটি আনুমানিক উৎসপাদনের ব্যায়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি। মুসুর জালের দাম কুইন্টালে ৪০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে দাম দাঁড়িয়েছে ৫৫০০ টাকা। এদিকে, সরকারের তরফে জানানো হয়েছে, রবি মার্কেটিং সেশন ২০২২-২৩ এর জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের একটি কমিটি শস্যের নূন্যতম সহায়ক মূল্যের দাম বৃদ্ধি করেছে। এতে কৃষকদের সহায়তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+