পুজোর মধ্যেই সুখবর, পিএফে সুদের হার বাড়াল কেন্দ্র
জেনারেল প্রভিডেন্ট ফান্ড ও এর সম্পর্কিত অন্যান্য প্রকল্পে সুদের হার ০.৪ শতাংশ হারে বাড়াল কেন্দ্র সরকার।
জেনারেল প্রভিডেন্ট ফান্ড ও এর সম্পর্কিত অন্যান্য প্রকল্পে সুদের হার ০.৪ শতাংশ হারে বাড়াল কেন্দ্র সরকার। অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে সুদের হার বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

২০১৮-১৯ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। ১ অক্টোবর থেকে নতুন সুদের বর্ধিত সুদের হার দেওয়া হবে। কেন্দ্রের অর্থমন্ত্রক এক বিবৃতিতে এখবর জানিয়েছে।
গত মাসে কেন্দ্র সরকার স্বল্প সঞ্চয়, এনএসসি, পিপিএফ প্রকল্পে ০.৪ শতাংশ হারে সুদ বাড়ানোর ঘোষণা করেছিল। এবার পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর এল। সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, রেলের কর্মী ও প্রতিরক্ষা কর্মীরা এই বর্ধিত সুদের হারের সুবিধা পাবেন।












Click it and Unblock the Notifications