মেয়াদ বাড়াল সরকার : জরুরী বিল মেটাতে ১৪ নভেম্বর পর্যন্ত সচল ৫০০ ও ১০০০ টাকার নোট

নতুন নোটের সংকট না মেটায় বিদ্যুৎ ও জলের বিল, পেট্রোল,কো অপারেটিভ দোকান থেকে জিনিস কেনার ক্ষেত্রে ৫০০ ও ১০০০ টাকা নোটের মেয়াদ বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হল।

নয়াদিল্লি, ১২ নভেম্বর : নতুন নোটের সংকট না মেটায় ৫০০ ও হাজার টাকা সচল রাখার মেয়াদ আরও তিনদিন বাড়াল কেন্দ্র। তবে সবক্ষেত্রে নয়, শুধুমাত্র বিদ্যুৎ ও জলের বিল, পেট্রোল, কো-অপারেটিভ দোকান থেকে জিনিস কেনার ক্ষেত্রে ৫০০ ও ১০০০ টাকা নোটের মেয়াদ ৭২ ঘন্টা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হল।

৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের ঘোষণা করেন। তবে তিনি সরকারি হাসপাতাল, রেলের টিকিট, বিমানের টিকিট, দুধের কিয়স্ক, শ্মশান/কবরস্থানে এবং পেট্রোল পাম্পে বাতিল নোট ব্যবহারের ক্ষেত্রে ৭২ ঘন্টার ছাড় দিয়েছিলেন।

মেয়াদ বাড়াল সরকার : জরুরী বিল মেটাতে ১৪ নভেম্বর পর্যন্ত সচল ৫০০ ও ১০০০ টাকার নোট

এই তালিকা পরে বাড়িয়ে তাতে মেট্রো রেল টিকিট, হাইওয়ে টোল, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওযুধ কেনার ক্ষেত্রে, এলপিজি গ্যাস সিলিন্ডার, রেলের ক্যাটারিং এবং বিদ্যুৎ ও জলের বিলও ঢুকিয়ে দেওয়া হয়েছিল।

সরকারের মেয়াদ অনুযায়ী আজ রাতেই নির্দিষ্ট এই সময়সীমা শেষ হচ্ছিল। দেশ এখনও নতুন নোটের অমিল থাকায় ফের মেয়াদ বাড়িয়ে আরও ৭২ ঘন্টা করা হল।

কেন্দ্র ও রাজ্য সরকারের এমনকী পুরসভারর কোনও ফি, দাম, কর ও জরিমানার ক্ষেত্রে ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রহণ করা হবে। এছাড়াও আগামী ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় সড়কের টোলগুলিতে কোনও টাকা নেওয়া হবে না বলেও পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+