কাজ না করলে লাথি মেরে তাড়ানো হবে সরকারি কর্মীদের, হুমকি মধ্যপ্রদেশের মন্ত্রীর

মধ্যপ্রদেশের মাত্র কয়েকদিন হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসেছে। আর সেই ক্ষমতার দম্ভই ফুটে উঠছে কংগ্রেস নেতাদের মধ্যে।

মধ্যপ্রদেশের মাত্র কয়েকদিন হয়েছে নতুন সরকার ক্ষমতায় এসেছে। আর সেই ক্ষমতার দম্ভই ফুটে উঠছে কংগ্রেস নেতাদের মধ্যে। সদ্য রাজ্য মন্ত্রিসভায় শ্রম দফতরের দায়িত্ব পাওয়া মহেন্দ্র সিং সিসোডিয়া দলীয় কর্মীদের সভায় সরাসরি জানিয়ে দিলেন, যে সরকারি কর্মী বা আধিকারিক কাজ করবেন না, তাদের লাথি মেরে তাড়িয়ে দেওয়া হবে।

কাজ না করলে লাথি মেরে তাড়ানো হবে সরকারি কর্মীদের, হুলিয়া জারি শ্রমমন্ত্রীর

মুখ্যমন্ত্রী কমলনাথের হাত ধরে শ্রম দফতরের দায়িত্ব পেয়েছেন সিসোডিয়া। গুনায় এক সভায় তাঁর হুঁশিয়ারি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে।

দলের কর্মীদের মাধ্যমেই ভিডিওটি ফাঁস হয়েছে। এবং সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর আগে বিজেপি সরকারের আমলে ১৫ বছর কাজ করতে হয়েছে সরকারি কর্মীদের। নতুন সরকার ক্ষমতায় আসার পরে নতুন কিছু আশা করেছিলেন অনেকেই। তবে উল্টে হুমকি শুনে সকলেই বিরক্ত।

ক্ষমতায় এসেই কমলনাথের সরকার সচিবালয়ে বন্দে মাতরম বন্ধ করে দিয়ে বিতর্কে জড়িয়েছে। ভোটের আগে কংগ্রেস নেতা জিতু তিওয়ারী দল ডুবে গেলেও তাকে ভোট দিতে আবেদন জানিয়ে বিপাকে পড়েন। সেই ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+