অফিসে 'লেট' হলেই এবার কড়া শাস্তি সরকারি কর্মীদের

নয়াদিল্লি, ২৩ জুন : সরকারি কর্মচারীদের নিয়ে সারা দেশেই নানা মজার গল্প চালু রয়েছে। 'আসি যাই মাইনে পাই', এই প্রবাদটাতো যথেচ্ছভাবে চলে সরকারি কর্মীদের জন্য।

তবে এবার সরকারি অফিসের 'বড়-মেজ-ছোট' বাবুদের জন্য দুঃসংবাদ। তাদের গয়ংগচ্ছ ভাব আর সহ্য করবে না কেন্দ্রীয় সরকার। এদিন একেবারে কড়া নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অফিসে দেরি করে এলেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ করবে।

অফিসে 'লেট' হলেই এবার কড়া শাস্তি সরকারি কর্মীদের


এদিন কেন্দ্রের 'ডিপার্টমেন্ট অব পার্সোনেল ট্রেনিং'-এর তরফে এক নির্দেশিকায় সরকারি অফিসের কর্মীদের নিয়মানুবর্তিতা মেনে চলার কথা জানানো হয়েছে। বহু কর্মীই অভ্যাসবশতঃ নিয়মিত হারে অফিসে দেরি করে আসেন। এই কথা উল্লেখ করে বলা হয়েছে, "এমন কর্মীদের বিরুদ্ধে এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"

বস্তুত, সারা দেশে বর্তমানে ৪৮ লক্ষ সরকারি কর্মী কাজ করেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, দেরি করে এলে অর্ধদিবস 'ক্য়াজুয়াল লিভ' কেটে নেওয়া হবে। তবে মাসে ২ দিন এক ঘণ্টার কম লেট হলে তা কর্তৃপক্ষ মাফ করে দিতে পারেন। অথবা, সত্যিকারের প্রয়োজনে তা আগে থেক জানালে তাও মাফ হবে। তবে নিয়মিত দেরি করে সরকারি অফিসে হাজিরা দেওয়া 'বাবু'রা শাস্তির মুখে পড়বেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+