মেয়ের অ্যাকাউন্টে ১৩.৬৭ লক্ষ টাকা পাচার, ৭ বছরের কারাদণ্ড সরকারি কর্মীর
জনগণের থেকে হাতানো ১৩.৬৭ লক্ষ টাকা নিজের মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে ৭ বছরের কারাদণ্ড হল ৬৩ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর।
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : জনগণের থেকে হাতানো ১৩.৬৭ লক্ষ টাকা নিজের মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে ৭ বছরের কারাদণ্ড হল ৬৩ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর।
ভুয়ো কর্মী সাজিয়ে মেয়ের অ্যাকাউন্টে এই টাকা পাচার করা হয়েছিল। বিশেষ সিবিআই বিচারক গুরদীপ সিং এই মামলায় অভিযুক্ত নীলম সেহগলকে ১৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন। এর পাশাপাশি নীলম নামে ওই প্রৌঢ়ার স্বামী জগদীশ সেহগলকেও পাঁচ বছরের সাজা শুনিয়েছেন বিচারক। জগদীশ নিজেও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন।

এই ঘটনায় স্ত্রী নীলমকে সঙ্গ দেওয়ায় তাঁকে সাজা শুনিয়েছেন বিচারক। এছাড়া তাদের মেয়ে রীতু সেহগলকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যদিও তিনি জানতেন না তার নামে এভাবে কোনও অ্যাকাউন্টে টাকা জমছে ও তিনি কখনও টাকা তোলেনওনি।
আদালত জানিয়েছে, নীলম নিজের পদাধিকারের অপপ্রয়োগ করে বেতনের বিল, বকেয়া টাকা, অন্যান্য বিল তৈরি করে টাকা লুটেছেন। এদিকে তিনি ও তাঁর স্বামী সরকারি চাকুরে, মেয়েও চাকরিজীবী। তাদের স্বচ্ছ্বল পরিবার। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে একাজ করা হয়েছে।












Click it and Unblock the Notifications