শীতেই হবে জঙ্গি দমন! বিশেষ বাহিনী গেল কাশ্মীর উপত্যকায়
কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড় উদ্যোগ সরকারের। সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীর উপত্যকায়
কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড় উদ্যোগ সরকারের। সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীর উপত্যকায়। এই বিশেষ বাহিনীর মধ্যে রয়েছে, সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নৌবাহিনীর মেরিম কমান্ডো এবং ভারতীয় বিমান বাহিনীর গরুর বাহিনী।

কাশ্মীরে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ডিভিশনের অধীনে। যা রয়েছে ভারতীয় সেনার এক মেজর জেনারেলের অধীনে। সেনা মোতায়েন করা হয়েছে শ্রীনগর শহরকে ঘিরে। সংলগ্ন গ্রামীণ এলাকাতেও তা মোতায়েন করা হয়েছে। মার্কোস কমান্ডো মোতায়েন করা হয়েছে, উরাল লেক এলাকায়। আর গরুর টিমকে মোতায়েন করা হয়েছে লোলাব এবং হাজিন এলাকায়।
জানা গিয়েছে, এই বাহিনী জঙ্গি দমনে সেখানে থাকা ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে কাজ করবে।












Click it and Unblock the Notifications