এবার দেশে করোনা পরীক্ষা করতে পারবে বেসরকারি ল্যাবগুলি! চার্জ বেঁধে দিল কেন্দ্র

দেশে করোনা আক্রান্তদের সংখ্যা হঠাৎ করেই বাড়তে শুরু করে দিয়েছে ব্যাপক হারে। আর এতেই প্রশ্ন উঠেছে, তেব কি ভারত স্টেজ ৩-এর দিকে এগোচ্ছে? ভারতে করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ভিসা রদ করা ছাড়াও আন্তর্জাতিক উড়ানের অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যেই ইউরোপের ক্ষেত্রে তা কার্যকরও হচ্ছে। তবে তাও সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার হার আরও বাড়িয়ে দিতে নতুন পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র।

দেশে ক্রমেই ছড়াচ্ছে করোনা সংক্রমণ

দেশে ক্রমেই ছড়াচ্ছে করোনা সংক্রমণ

বর্তমান পরিস্থিতিতে করোন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম পদক্ষেপ হিসাবে ভারত ভাইরাস আক্রান্তদের চিহ্নিত করার বিষয়ে জোর দিচ্ছে। আর এর মধ্যে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে বিদেশ থেকে আসা ভারতীয়দের উপর। এখনও পর্যন্ত বিদেশ থেকে আসা ভারতীয়দের শরীরেই এই সংক্রমণ দেখা দিয়েছে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা ব্য়ক্তিদের শরীরে মিলছে এই ভাইরাস।

বেসরকারি ল্যাবগুলিকে করোনা পরীক্ষা করার অনুমতি

বেসরকারি ল্যাবগুলিকে করোনা পরীক্ষা করার অনুমতি

এই লক্ষ্য়েই এবার বেসরকারি ল্যাবগুলিকে করোনা পরীক্ষা করার অনুমতি দল কেন্দ্র। তবে এর পাশাপাশি এই পরীক্ষার জন্য চার্ডও বেঁধে দিল কেন্দ্র। যার অন্যথা কড়া শাস্তির মুখে পড়তে হবে সেই সংস্থাকে। সরকার জানিয়েছে কোনও বেসরকারি ল্যাব করোনা পরীক্ষার জন্য রোগীর থেকে ৪৫০০ টাকার বেশি নিতে পারবে না।

গাইডলাইন উপেক্ষা করলে আইনি পদক্ষেপ

গাইডলাইন উপেক্ষা করলে আইনি পদক্ষেপ

জাতীয় স্বাস্থ্য সংকটের মধ্যে দাঁড়িয়ে বেসরকারি পরীক্ষাগারগুলিকে বিনামূল্যে বা ভরতুকিতে করোনা পরীক্ষা করার আরজি জানিয়েছে সরকার। আর কোনও ল্যাব এই গাইডলাইন উপেক্ষা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত পদক্ষেপ করা হবে বলে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।

দেশে টেস্ট কিটের অভাব

দেশে টেস্ট কিটের অভাব

দেশের বিপুল জনসংখ্যার করোনা পরীক্ষা করতে সরকারকে বিদেশ থেকে আমদানি করা টেস্ট কিটের উপরই নির্ভর করে থাকতে হচ্ছে। জানা গিয়েছে, সরকার ইতিমধ্যেই জার্মানি থেকে ১০ লক্ষ কোরনা ভাইরাসের টেস্ট কিট আমদানি করার জন্য অর্ডার দিয়েছে। তবে দেশে যেই হারে করোনা আতঙ্ক ছড়াচ্ছে তাতে আরও করোনা টেস্ট কিট দরকার পরবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জনতা কার্ফু

সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জনতা কার্ফু

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে রবিবার দেশ জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সেই জনতা কার্ফু শুরুর আগেই আরও করোনা আক্রান্তের খোঁজ মিলল দেশে। দেশে এখনও পর্যন্ত ৩৩৩ জনের শরীরে করোন ভাইরাসের চিহ্ন পাওয়া গিয়েছে। কলকাতাতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। এরই মধ্যে প্রশ্ন উঠেছে ভারতে কি গোষ্ঠী-সংক্রমণ শুরু হয়ে গিয়েছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+