উত্তরপ্রদেশে যোগী মন্ত্রিসভা থেকে রাতারাতি 'বিতাড়িত' রাজভর! ভোট মিটতেই তৎপরতা শাসকদল বিজেপি

১৯ মে-র রবিবাসরীয় সন্ধ্যার একাধিক চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা বারবার দাবি করেছে ফের একবার দেশে মোদা সরকারই ফিরতে চলেছে।

১৯ মে-র রবিবাসরীয় সন্ধ্যার একাধিক চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা বারবার দাবি করেছে ফের একবার দেশে মোদা সরকারই ফিরতে চলেছে। তবে , সবচেয়ে বেশি আসনের রাজ্য উত্তরপ্রদেশের একটা বড় অংশ সম্ভবত যোগী শিবির হারাতে চলেছে। এরপরই এদিন যোগী মন্ত্রীসভা থেকে 'বিতাড়িত' করা হয় বিদ্রোহী এনডিএ শরিক দলের সদস্য ওপি রাজভরকে।

উত্তরপ্রদেশে যোগী মন্ত্রিসভা থেকে রাতারাতি বিতাড়িত রাজভর! ভোট মিটতেই তৎপরতা শাসকদল বিজেপি

বহুদিন ধরেই এনডিএ সদস্য হয়েও উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন রাজভর। সরকারের বিরুদ্ধে এসবিএসপি দলের এই নেতা বহুদিন ধরেই ক্ষুব্ধ। যোগী মন্ত্রিসভায় থাকবার পরও তিনি বলেছিলেন বারবার, সপা-বসপা জোটই উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসন জিতবে। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপির চেয়ে উত্তর প্রদেশে বেশি আসন জিতবে কংগ্রেস। তবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজভরকে নিয়ে খানিকটা 'ওয়েট অ্যান্ড ওয়াচ' মেজাজে চলছিল বিজেপি।

ঘটনায় রাজভরও নিজের ক্ষো উগড়ে দেন।

নির্বাচন মিটতেই এক্সিট পোল-এর সমীক্ষা সামনে আসতেই রাজভরকে কার্যত মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি রাজ্যপালকে জানায় যোগী সরকার। এরপরই রাজভরের ইস্তফা গ্রহণ করেন উত্তর প্রদেশের রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+