গর্ভাবস্থায় মহিলাদের ‘সুন্দরকাণ্ড’ পড়া শিশুদের জন্য ভালো! পরামর্শ তেলেঙ্গানার রাজ্যপালের

গর্ভাবস্থায় মহিলাদের 'সুন্দরকাণ্ড' পড়ার পরামর্শ দিলেন তেলেঙ্গানার রাজ্যপাল। তিনি বলেন, গর্ভাবস্থায় সুন্দরকাণ্ড পড়া শিশুদের জন্য ভালো। সেইসঙ্গে তিন প্রসূতি মায়েদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ শিশুর জন্মের জন্য কী কী করণীয় সেই বার্তাও দেন।

তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন বলেন, 'গর্ভ সংস্কার' প্রোগ্রামের অধীনে, সংস্থার সঙ্গে যুক্ত ডাক্তাররা গর্ভবতী মায়েদের বৈজ্ঞানিক ও ঐতিহ্যবাহী প্রেসক্রিপশনের প্রদান করেন। তাহলে তাঁরা সংস্কারী এবং দেশভক্ত শিশুর জন্ম দেয়। সেজন্য গর্ভবতী মহিলাদের 'সুন্দরকাণ্ড' পাঠ করা উচিত।

গর্ভাবস্থায় মহিলাদের ‘সুন্দরকাণ্ড’ পড়া শিশুদের জন্য ভালো

মানসিক ও শারীরিকভাবে সুস্থ শিশুর জন্মের জন্য রামায়ণের মতো মহাকাব্য পড়া জরুরি। তিনি নিজে একজন গাইনোকোলজিস্ট এবং ভ্রূণ থেরাপিস্ট। তিনি আরএসএসের সংস্থার পরিচালনায় 'গর্ভ সংস্কার' প্রোগ্রাম চালু করার সময় এই মন্তব্য করেন।

তাঁর দেওয়া প্রেসক্রিপশনগুলির মধ্যে রামায়ণ, ভগবদ্গীতা, সংস্কৃত মন্ত্র জপ এবং যোগ অনুশীলনের কথা বলা হয়েছে। এই প্রক্রিয়াটি গর্ভধারণের আগে থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার সময় পর্যন্ত চলবে। একইসঙ্গে বলা হয়, একটি শিশুর বয়স দুই বছর না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া খুব উপকারী।

তেলেঙ্গানার রাজ্যপাল

এই 'গর্ভ সংস্কার' মডিউল অনুসারে, গর্ভবতী মায়েদের পরিবারের সদস্যদেরও প্রোগ্রাম চলাকালীন গাইড করা হবে। সম্বর্ধিনী ন্যাস হল রাষ্ট্র সেবিকা সংঘের একটি শাখা। এটি একটি মহিলা সংগঠন, যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর সমান্তরাল।

সুন্দররাজন 'গর্ভ সংস্কার' প্রোগ্রাম মডিউল তৈরিতে সম্বর্ধিনী নিয়াসের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, গর্ভাবস্থার প্রত্যেক মহিলা যদি এই বৈজ্ঞানিক ও সামগ্রিক পদ্ধতির বাস্তবায়ন করতে পারেন, তাহলে অবশ্যই ইতিবাচক ফলাফল পাবেন। গ্রামে আমরা গর্ভবতী মায়েদের রামায়ণ, মহাভারত এবং অন্যান্য মহাকাব্যের পাশাপাশি ভালো গল্প পড়তে দেখেছি।

গর্ভাবস্থায় মহিলাদের ‘সুন্দরকাণ্ড’ পড়া শিশুদের জন্য ভালো

তিনি বলেন, বিশেষ করে তামিলনাড়ুতে একটি বিশ্বাস রয়েছে যে, গর্ভবতী মহিলাদের কাম্বা রামায়ণের সুন্দরকাণ্ড পড়তে হবে হবে। সুন্দরকাণ্ড হল হিন্দু মহাকাব্য রামায়ণের একটি অধ্যায়, যা ভগবান হনুমানের দুঃসাহসিক কাজ এবং ভগবান রামের প্রতি তার নিঃস্বার্থতা, শক্তি এবং ভক্তিকে চিত্রিত করে।

তিনি আরো বলেন, গর্ভাবস্থায় যোগব্যায়াম অনুশীলন গর্ভবতী মা এবং গর্ভের শিশু উভয়ের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখবে, তাঁদের বিশেষ যত্ন নেবে। স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে তা সাহায্যকারী। তিনি মাতৃত্বের তাৎপর্য এবং 'গর্ভ সংস্কার'-এর গুরুত্ব তুলে ধরে একথা বলেন। 'গর্ভ সংস্কার' প্রোগ্রামটি সারা দেশে সম্বর্ধিনী ন্যাসের সাথে যুক্ত চিকিৎসকরা প্রয়োগ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+