মহারাষ্ট্রে মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্যপাল কোশিয়ারি শপথ পাঠ করালেন ১৮ জন মন্ত্রীকে

মহারাষ্ট্রে মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্যপাল কোশিয়ারি শপথ পাঠ করালেন ১৮ জন মন্ত্রীকে

বিদ্রোহের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। শপথ নেওয়ার ৪০ দিন পর মহারাষ্ট্রের দুই সদস্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হল। মঙ্গলবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার ১৮ জন সদস্য শপথ নেন। দ্বিতীয় দফায় আরও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন বলে জানা গিয়েছে। ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশ শপথ নিয়েছিলেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও বিরোধী দলনেতা অজিত পাওয়ার উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্রের সম্প্রসারিত মন্ত্রিসভা

মহারাষ্ট্রের সম্প্রসারিত মন্ত্রিসভা

মহরাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়। অবশেষে ৪০ দিন পর মহারাষ্ট্রের ১৮ জন মন্ত্রী মঙ্গলবার শপথ নেন। তাঁদের মধ্যে শিবসেনার ৯ জন বিধায়ক ও বিজেপির নয়জন বিধায়ক রয়েছে। শিবসেনার বিধায়কদের মধ্যে দাদা ভুসে, শম্ভুরাজে দেশাই, সন্দীপন ভুমরে, উদয় সামন্ত, তানাজি সাওয়ান্ত, আবদুল সাত্ত্বার, দীপক কেসারকার, গুলাবরাও পাতিল, সঞ্জয় রাথৌড় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে, বিজেপির চন্দ্রকান্ত পাতিল, সুধীর মুনগান্টিওয়ার, গিরিশ মহাজন, সুরেশ খাদে, রাধাকৃষ্ণ ভিখে পাতিল, রবীন্দ্র চভান, মঙ্গল প্রভাত লোধা, বিজয় কুমার গাভিত মহারাষ্ট্রের রাজ্যপালের উপস্থিতিতে শপথ নেন।

মহারাষ্ট্রের মন্ত্রিসভায় বিতর্কিত সদস্য

মহারাষ্ট্রের মন্ত্রিসভায় বিতর্কিত সদস্য

বিজেপি ও শিবসেনার শিন্ডে শিবিরের জোটে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় একাধিক বিতর্কিত বিধায়ক জায়গা করে নিয়েছেন। শিবসেনার বিধায়ক দীপক কেসারকর, শম্ভুরাজ দেশাই, আবদুল সত্তারের নাম টেট কেলেঙ্কারীর সঙ্গে যুক্ত হয়েছিল। অভিযোগ, অবৈধ উপায়ে টেট পরীক্ষায় তাঁদের মেয়েদের নাম উঠেছে। শিবসেনার বিতর্কিত বিধায়ক সঞ্জয় রাঠোড় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মহা বিকাশ আঘাদি জোট সরকারের মন্ত্রী ছিলেন। সেই সময় একটি মহিলার মৃত্যুর সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায়। সেই সময় বিজেপি তাঁর পদত্যাগ দাবি করেন। ঠাকরের মন্ত্রিসভা থেকে বাতিল করা হয়েছিল।

মন্ত্রিসভার সম্প্রসারণ ইস্যুতে কটাক্ষ

মন্ত্রিসভার সম্প্রসারণ ইস্যুতে কটাক্ষ

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে একাধিবার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবীশকে। তীব্র কটাক্ষ করেছিলেন এনসিপি বিধায়ক অজিত পাওয়া। মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বলেছিলেন, 'এটা খুব সহজ অঙ্ক। এই দুই নেতা দিল্লি থেকে সবুজ সঙ্কেত পাচ্ছেন না। সেই কারণে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে পারছেন না।' একাধিকবার একনাথ শিন্ডে বা দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারণ দ্রুত হবে বলে আশ্বাস দিলেও, সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। এই প্রসঙ্গে অজিত পাওয়ার মন্তব্য করেছিলেন, 'আমি শুনেছি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের পরেই রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ হবে।' তিনি বলেন, 'আমরা ক্রমাগত মহারাষ্ট্রে মন্ত্রিসভা সম্প্রসারণের দাবি করে আসছি। রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু মানুষ বিপাকে পড়েছে। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ অথবা কৃষকদের একাধিক সমস্যা সমাধানের জন্য দ্রুত মন্ত্রিসভা সম্প্রসাণের প্রয়োজন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+