হঠাৎ বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকে সিভি আনন্দ বোস
সমীকরণ বদলাচ্ছে নবান্ন এবং রাজভবনের মধ্যে! গত কয়েকদিন আগেই বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সঙ্গে একান্তে বৈঠক করেন রাজ্যপাল। আর এরপরেই হঠাত বদল হতে শুরু করে সমীকরণ। বৈঠকের পরেই আইনশৃঙ্খলা ইস্যুতে কড়া বার্তা দেন সিভি আনন্দ বোস। এমনকি রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীকে রিলিজ করার কথাও জানিয়েছে রাজভবন । যা নিয়ে নবান্ন এবঙ্গ রাজভবন সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা। আর এই আশঙ্কার মধ্যেই বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকে সিভি আনন্দ বোস।

ধনখড়ের সঙ্গে সিভি আনন্দ বোসের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ
বর্তমান অবস্থায় প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সিভি আনন্দ বোসের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। রবিবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন সিভি আনন্দ বোস। আর এরপরেই সোমবার বিকেলে উপ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন। যদিও কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। তবে বেশ কয়েক ঘণ্টা ধনখড় এবং সিভি আনন্দ বোসের বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। গত মাসেই দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন বাংলার নয়া রাজ্যপাল। তবে বর্তমান অবস্থায় নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে প্রাক্তনের সঙ্গে বর্তমানের কি নিয়ে আলোচনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত দেখা গিয়েছে
প্রসঙ্গত, জগদীপ ধনখড়ের আমলে একাধিক ইস্যুতে নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত দেখা গিয়েছে। এমনকি রাজ্য প্রশাসনের একাধিক কাজ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন জগদীপ ধনখড়। শুধু তাই নয়, কখনও মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি জগদীপ ধনখড়ও একে অপরের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়েছে। যা নিয়ে বারবার রাষ্ট্রপতির কাছে গিয়েছে তৃণমূলের সাংসদরা। রাজ্যপালের বদল চেয়েছে। এই অবস্থায় নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পেয়েছে বাংলা।

নবান্ন-রাজভবনের মধ্যে সমীকরণ বদলাতে শুরু করেছে
প্রথম থেকেই রাজ্যপাল আনন্দ বোসকে নিয়ে খুশি ছিল রাজ্য প্রশাসন। এমনকি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সংঘাত মিটে গিয়েছে। আলোচনার ভিত্তিতে কাজ হবে। শুধু তাই নয়, সিভি আনন্দ বোস ভালো মানুষ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বঙ্গ বিজেপি মোটেই ভালো চোখে নেয়নি বিষয়টি। বিশেষ করে বাজেট অধিবেশনে যেভাবে কেন্দ্রের সমালোচনা করে রাজ্যপাল বক্তব্য রেখেছে তাতে বিজেপি তীব্র বিক্ষোভ দেখায়। আর এরপরেই সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক। আর এরপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নন্দিনী চক্রবর্তীকে। এই নিয়ে আবার রাজভবনের সঙ্গে নবান্নের নতুন সংঘাত তৈরি হয়েছে। রাজভবন চাইলেও নন্দিনী চক্রবর্তীকে এখনই পদ থেকে সরাতে নারাজ নবান্ন। এই নিয়ে মতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। শুধু তাই নয়, নবান্ন এবং রাজভবনের মধ্যে সমীকরণ বদলাতে শুরু করে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications