DeepFake Row: বিপদ বাড়ছে ডিপফেকে! বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের
DeepFake Row: নয়া উদ্বেগ ডিপফেক! একের পর এক অভিনেত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বাড়ছে দুশ্চিন্তা। নয়া এই বিপদে জড়াতে পারেন যে কেউ। যদিও এই অবস্থায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। ডিপফেট ঠেকাতে কড়া নিয়ম তৈরির পথে হাঁটতে চলেছে সরকার। আর তা নিয়ে চলছে বৈঠক।
এই অবস্থায় একজন স্পেশাল অফিসার নিয়োগ করতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কনটেন্ট তদন্ত (DeepFake Row) করার জন্য একজন অফিসার নিয়োগ করা হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া কোম্পানির আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সরকার।

আর সেই বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী (Electronics-Information Technology) চন্দ্রশেখর আরও বলেন, ডিপফেক কন্টেন্টের (DeepFake Row) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একজন আধিকারিককে নিয়োগ করা হবে। আইটি নিয়মকে বুড়ো আঙুল দেখানো কখনও মেনে নেওয়া হবে না। এক্ষেত্রে সরকার একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও জানান মন্ত্রী।
চন্দ্রশেখর সাংবাদিকদের এই প্রসঙ্গে আরও বলেন, সরকার ডিজিটাল ক্ষেত্রে দেশের নাগরিকদের নিরাপত্তা এবং আস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, ডিপফেক (DeepFake Row) তৈরি কিংবা ছড়ানোর অপরাধে ১লক্ষ টাকা জরিমানা এবং তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও জানান কেন্দ্রীয়মন্ত্রী। পাশাপাশি ডিপফেক নিয়ে দেশের মানুষও যাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের বিরুদ্ধে এফআইআর করতে পারে সে বিষয়েও ভাবনা চলছে বলেও জানা গিয়েছে।
#WATCH | On Deep fake issue, MoS Electronics & Technology Rajeev Chandrasekhar says, "Today we had a very longish meeting with all of the important players on the Internet, the Internet intermediaries. And we have raised the issue of Deep Fakes with them... I reminded them that… pic.twitter.com/m8UHlVwXRI
— ANI (@ANI) November 24, 2023
অন্যদিকে ডিপফেক নিয়ে ইতিমধ্যে স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা করেছেন রেলওয়ে, যোগাযোগ ও বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিপফেক (DeepFake Row) সমগ্র বিশ্বের গণতন্ত্র ও সামাজিক প্রতিষ্ঠানগুলির জন্য এক গুরুতর হুমকি বলে মন্তব্য করেন তিনি। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াগুলিকে আরও সতর্ক হওয়ার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। এমনকি পুরো বিষয়টি সরকার যথেষ্ট কড়া ভাবে দেখছে বলেও মন্তব্য করেছেন।












Click it and Unblock the Notifications