এবার মোবাইল- আধার সংযুক্তি আরও সরল হচ্ছে, কেন্দ্রের নির্দেশ টেলিকম অপারেটেরদের

বর্তমান মোবাইল নম্বরগুলির সঙ্গে আধার সংযোগের প্রক্রিয়া আরও সরল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যোগ করে দ্বিতীয়বার যাচাই করতে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে যাচাইয়ের প্রক্রিয়া

বর্তমান মোবাইল নম্বরগুলির সঙ্গে আধার সংযোগের প্রক্রিয়া আরও সরল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যোগ করে দ্বিতীয়বার যাচাই করতে গ্রাহকের বাড়ি গিয়ে অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্র।

এবার মোবাইল- আধার সংযুক্তি আরও সরল হচ্ছে, কেন্দ্রের নির্দেশ টেলিকম অপারেটেরদের

বয়স্ক, অসুস্থ বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবার বাড়িতে বসেই মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করার সুবিধে দিতে চলেছে টেলিকম অপারেটরগুলি। সেইসঙ্গে গ্রাহকদের সুবিধার্থে এবার ওটিপি দিয়েই মোবাইল নম্বর রি-ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করতে অনলাইন প্রক্রিয়া চালু করতে বলা হয়েছে টেলিকম অপারেটরদের।

সেইসঙ্গে আধার ওটিপি-ও চালু করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। অর্থাৎ আধার নম্বরের সঙ্গে কোনও একটি নম্বর সংযুক্ত থাকলে সেই নম্বরেই ওটিপি আসবে এবং সেখান থেকেই ওই গ্রাহকের বাকি নম্বরগুলিকে ভেরিফাই করা যাবে বলে সূত্রের খবর।

এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি মোবাইল নম্বর ইতিমধ্যেই আধার ডেটাবেসে জমা পড়েছে বলে সূত্রের খবর। অপরদিকে কেওয়াইসি ভিত্তিক মোবাইল নম্বর ভেরিফিকেশেনর ক্ষেত্রে বাড়িতে এজেন্ট গেলে, সেই এজেন্টের কাছে যাতে পুরো আধার তথ্য না উঠে আসে তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে টেলিকম অপারেটরদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+