মার্চের মধ্য়েই গ্রামে গ্রামে পৌঁছবে ইন্টারনেট পরিষেবা, কাজ শুরু কেন্দ্রের
মার্চ ২০১৯ -এর মধ্যেই দেশের ৫.৫ লক্ষ গ্রামে ওয়াইফাই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, ৩৭০০ কোটি টাকার এই প্রকল্প রূপায়ণের কাজও শুরু হয়ে গিয়েছে।
মার্চ ২০১৯ -এর মধ্যেই দেশের ৫.৫ লক্ষ গ্রামে ওয়াইফাই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩৭০০ কোটি টাকার এই প্রকল্প রূপায়ণের কাজও শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের শেষেই প্রায় ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে হাইস্পিড ব্রডব্যান্ড চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

সেপ্টেম্বর মাসেই প্রায় ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ওয়াইফাই পরিষেবার জন্য টেন্ডার ছাড়া হবে বলে জানিয়েছেন টেলিকম সচিব অরুণা সুন্দরারাজন। অর্থাৎ মার্চ ২০১৯ সালের মধ্যে আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতে ওয়াইফাই পরিষেবা চালু করার মানে প্রায় ৫.৫ লক্ষ গ্রামে ইন্টারনেট সংযোগ পৌঁছে যাওয়া।

প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েতগুলিতে ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্রডব্যান্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু নতুন ভারতনেটের মাধ্যমে সেই স্পিড দশগুন বাড়িয়ে ১ জিবিপিএস করা হয়েছে। এই স্পিডে সাধারণভাবে একটা বলিউড ছবি ডাউনলোড হতে খুব বেশি হলে ৩ সেকেন্ড লাগবে।
নয়া টেলিকম নীতি অনুযায়ী, ২০২২ সালের মধ্যে ৩০ কোটি থেকে বাড়িয়ে ৭০ কোটি মানুষের কাছে রেগুলার ইন্টারনেট অ্যাকসেস পৌঁছে দেওয়ার লক্ষমাত্রা রাখা হয়েছে। সেইসঙ্গে অতিরিক্ত ৪০ হাজার গ্রামেও ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ভারতনেট-এর মাধ্যমে তা সহজেই হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন টেলিকম সচিব। সেপ্টেম্বর মাসের ৬ তারিখ পর্যন্ত তথ্য অনুযায়ী, ৩৩৪৩০টি গ্রামে ইন্টারনেট পৌঁছে গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications