Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চলন্ত বাসে মদ খাচ্ছে সরকারি স্কুলের পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে

চলন্ত বাসে মদ খাচ্ছে সরকারি স্কুলের পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে

প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত কিছুই ভাইরাল হয়, কোনওটা নজর কাড়ে আবার কোনওটা নজরে পড়ে না। কিন্তু এমন অনেক ঘটনাই ভাইরাল হয়েছে যা নজরে পড়েছে অনেকের। তা নেতিবাচক খবরও হতে পারে আবার ইতিবাচক খবরও হতে পারে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে চলন্ত বাসে স্কুল ছাত্র–ছাত্রীরা মদ খাচ্ছে। তামিলনাড়ুর এই ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলেছে। প্রশ্ন উঠছে স্কুল বাসের মধ্যে কীভাবে পড়ুয়ারা মদ খাচ্ছে।

চলন্ত বাসে মদ খাচ্ছে সরকারি স্কুলের পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে


তামিলনাড়ুর চেঙ্গলপাট্টুর ঘটনা এটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি স্কুলের কোনও পড়ু্য়া আপলোড করেছে বলে মনে করা হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, স্কুল বাসে ছেলে ও মেয়ে উভয় পড়ুয়ারা বিয়ারের বোতল খুলছে। ভিডিওতে পড়ুয়াদের ইউনিফর্ম দেখে মনে করা হচ্ছে যে এটি চেঙ্গলপাট্টুর কোনও সরকারি স্কুল। প্রথমে এই ভিডিওটি দেখে পুরনো বলে মনে করা হলেও পরে জানা যায় যে এই ঘটনা মঙ্গলবার ঘটেছে।

জানা গিয়েছে পড়ুয়ারা বাসে করে তাদের স্কুল ইউনিফর্ম পরে থিরুকাজুকুন্ড্রম থেকে থাচুর বাসে করে যাচ্ছিল। জেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন যে কর্মকর্তারা ঘটনাটি লক্ষ্য করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করছে। কীভাবে স্কুলের পড়ুয়াদের কাছে মদের বোতল এল এবং প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও কি করে প্রকাশ্যে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শেষ হলে যথাযথ এই ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও এ ধরনের বহু ভাইরাল হওয়া ঘটনা দেখার পরই প্রশাসনের টনক নড়েছে এবং তৎপরতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধরনের ভাইরাল ভিডিও একদিকে যেমন মানুষের মনোরঞ্জন করে অন্যদিকে আবার প্রশাসন–কর্তৃপক্ষের চোখও খুলে দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+