India vs Bharat row: সত্যিই বদলে যাচ্ছে দেশের নাম? স্পষ্ট করলেন মোদীর মন্ত্রী
India vs Bharat row: নাম বদলাচ্ছে দেশের! ইন্ডিয়া নাকি ভারত। বিশেষ করে দুটি আমন্ত্রণ পত্র ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। যার একটিতে লেখা 'রিপাবলিক অফ ভারত' এবং অন্যটিতে লেখা Prime Minister of Bharat।
আর নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কীভাবে দেশের নাম বদল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পাল্টা বিরোধীদের সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপিও। যদিও নাম পরিবর্তনের বিষয়টি নিছক গুজব বলেই দাবি কেন্দ্রীয় সরকারের।

আর এই বিতর্কের (India vs Bharat row) মধ্যেই নাম পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। নাম বদলের বিষয়টি নিছক গুজব বলেও উড়িয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, বিশেষ অধিবেশনে এমন কিছুই ঘটবে না বলেও মন্তব্য করেছেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী।
শুধু তাই নয়, সংবাদমাধ্যমে তাঁর দাবি, আমি ভারত সরকারের মন্ত্রী। জি ২০ এর (G 20) লোগোতে ভারত এবং ইন্ডিয়া দুটিই লেখা রয়েছে। আর তা দেখেও কীভাবে গুজব ছড়ানো হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ উগরে দেন অনুরাগ ঠাকুর। এমনকি কারা এই মিথ্য তথ্য রটাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ভারত শব্দে কেন এবং কীসের আপত্তি তা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয়মন্ত্রী।
এই প্রসঙ্গে (India vs Bharat row) কথা বলতে গিয়ে বিরোধীদের একহাত নেন কেন্দ্রীয়মন্ত্রী। নাম না করে আক্রমণ করেন রাহুল গান্ধীকেও। বলেন, ভারত শব্দ নিয়ে প্রশ্ন তোলার মধ্যে আদৌতে মানসিকতা প্রকাশ পায়। ওনার মনে ভারত নিয়ে কোনও সংশয় রয়েছে। আর সেই কারনেই উনি বিদেশে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
উল্লেখ্য, বিদেশের এক বিশ্ববিদ্যালয়ের বক্তব্য দেওয়ার সময় দেশে গণতন্ত্র নিয়ে একাধিক মন্তব্য করেন রাহুল গান্ধী। কার্যত তা তুলে ধরেই ফের একবার তোপ বিজেপি নেতার। রাজধানীতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। আর এই সম্মেলনে নৈশভোজে আগত অতিথিদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো আমন্ত্রণপত্রে 'রিপাবলিক অফ ইন্ডিয়া'র পরিবর্তে 'রিপাবলিক অফ ভারত' ব্যবহার করা হয়েছে।
এমনকি ইন্দোনেশিয়ায় বিশেষ এক সামিটের আমন্ত্রণ পত্রেও Prime Minister of Bharat বলে মোদীকে উল্লেখ করা হয়েছে। আর এরপর থেকেই নাম বদল নিয়ে আরও তিবন্র হয়েছে জল্পনা। এমনকি এই বিষয়ে মোদী সরকারকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications