সিয়াচেনের তীব্র ঠাণ্ডা ঠেকাতে প্রত্যেক ভারতীয় সেনার জন্য ১ লক্ষ টাকার ‘স্পেশাল কিটের’ ব্যবস্থা
সিয়াচেনের তীব্র ঠাণ্ডা ঠেকাতে প্রত্যেক ভারতীয় সেনার জন্য ১ লক্ষ টাকার ‘স্পেশাল কিটের’ ব্যবস্থা
সিয়াচেনের হার কাঁপানো ঠাণ্ডার হাত থেকে ভারতীয় সেনাদের রক্ষা করতে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো সরকার। সূত্রের খবর, বর্তমানে ওই পৃথিবীর সব থেকে উঁচু যুদ্ধ ক্ষেত্রের বরফ শীতল ঠাণ্ডার কামড় থেকে বাঁচতে সিয়াচেনের প্রত্যেক ভারতীয় সেনা জওয়ানকে ১ লক্ষ টাকার 'স্পেশাল কিট’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাশাপাশি সেনা সূত্রে খবর, তীব্র শীতের হাত থেকে রক্ষা, তুষারপাত ও তুষার ঝড়ের হাত থেকে বাঁচতে ওই স্পেশাল কিটের পাশাপাশি প্রত্যেক সৈনিককে প্রায় দেড় লাখ টাকার সরঞ্জাম দেওয়া হয়।
এই সরঞ্জামগুলি প্রদানের আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিয়াচেন সফরকালে এই কিট গুলি পরীক্ষা ও এই বিষয়ে বিশদে পর্যালোচনা করেন বলে শোনা যাচ্ছে।
সৈন্যদের ব্যক্তিগত কিটের সবচেয়ে ব্যয়বহুল সরঞ্জামের মধ্যে রয়েছে প্রায় ২৮০০০ টাকার মাল্টিলেয়ারড জ্যাকেট ও ১৩০০০ টাকার স্লিপিং ব্যাগ। এছাড়াও থাকছে দস্তানা সহ আরও একাধিক আনুষঙ্গিক জিনিসপত্র। এই বিশেষ দস্তানা গুলির দাম প্রায় ১৪ হাজার টাকার কাছাকাছি। একই সঙ্গে থাকছে সাড়ে বারো হাজারের শীত নিরোধক বিশেষ জুতোও।












Click it and Unblock the Notifications