এয়ার ইন্ডিয়ার সত্ত্বের বড় শতাংশ বিক্রির প্রস্তাব কেন্দ্রের
এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংস সত্ত্ব বিক্রি করার প্রস্তাব দিল কেন্দ্র। এদিন একটি প্রিলিমিনারি মেমোরেন্ডাম-এ একথা জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংস সত্ত্ব বিক্রি করার প্রস্তাব দিল কেন্দ্র। এদিন একটি প্রিলিমিনারি মেমোরেন্ডাম-এ একথা জানানো হয়েছে। গোটা প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট নিলাম পদ্ধতিতে কার্যকরি করা হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

এয়ার ইন্ডায়ার আংশিক বিকেন্দ্রীকরণ নিয় আর্নস্ট অ্যান্ড ইয়ং এলএলপি-কে দায়িত্ব দেওয়া হয়েছে পরামর্শদাতা হিসাবে। এয়ার ইন্ডিয়ার মতো সংস্থা ক্রমাগত ক্ষতির মুখ দেখতে থাকায় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জুনের মাঝামাঝি সময়ে এয়ার ইন্ডিয়া তার নতুন মালিক পেয়ে যাবে বলেও জানা যাচ্ছে।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই অসামরিক বিমান পরিষেবা সংস্থার বিকেন্দ্রীকরণের সমস্ত কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই সংস্থায় বর্তমানে ২৮ হজার কর্মী নিযুক্ত রয়েছেন। সংস্থার ঋণ এই মুহুর্তে ৫০ হাজার কোটি টাকা।












Click it and Unblock the Notifications