লকডাউনের মাঝে আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা
আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে এদিন কেন্দ্রের তরফে বড়সড় ঘোষণা করা হল। আন্তর্জাতিক সমস্ত কমার্শিয়াল বিমান আপাতত ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এদিন কেন্দ্রের তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে।

তবে ডিজিসিএ র তরফে অনুমোদিত আন্তর্জাতিক কার্গো বিমান পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্চেছ না। গত ২৬ জুন ২০২০ সালে লাগু করা নিয়মাবলীর ক্ষেত্রে কিছু পরিবর্তন এবিষয়ে আনা হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, কন্দ্র এদিন অক্টোবর মাসের লকডাউনের বিধি সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা বলছে, সিনেমা হল, মাল্টিপ্লেক্স , থিয়েটার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্র জানিয়েছে ৫০ শতাংশ আসন ব্যবহার করে এই জায়গাগুলি খুলতে হবে। ছাড় রয়েছে ব্যবসায়িক প্রদর্শনীতে। এটি ১৫ অক্টোবরের পর থেকে খোলা হবে।
খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য যে সুইমিং পুল রয়েছে তা এবার খোলা হবে। তবে এই সুইমিং পুলগুলিকে বিশেষ কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। খোলা হবে এন্টারটেইমেন্ট পার্ক। তবে এটিও ১৫ অক্টোবরের পর থেকে খোলা হবে। এই সমস্ত বিধি কন্টেইনমেন্ট জোনের বাইরে লাগু হবে।












Click it and Unblock the Notifications