USA India: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হাত! ট্রাম্প-মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছে বিদেশমন্ত্রকও

USA India Poll interference row: ভারতের নির্বাচনে বিদেশি হাত রয়েছে বলে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবার সেনিয়েই মুখ খুলল কেন্দ্রীয় সরকার। ট্রাম্পের ওই মন্তব্যে রীতিমতো চিন্তার কারণ রয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গভীর উদ্বেগের বিষয় বলেও ব্যাখ্যা করলেন তিনি।

ভারতের ভোটারদের বুথমুখী করতে বাইডেনের প্রশাসন ২ কোটি ১০ লক্ষ ডলার (১৮২ কোটি টাকা) অনুদান বরাদ্দ করেছিল। সেই অনুদান বাতিল করে দিয়েছেন ট্রাম্প। আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দফতরের প্রধান ইলন মাস্ক তা বাতিলের ঘোষণা করেন। বুধবার তার কারণ ব্যাখ্যা করতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

randhir jaswal

ট্রাম্প বলেন, "ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে কেন আমরা ২১ মিলিয়ন ডলার খরচ করব? আমার মনে হয় অন্য কাউকে জেতানোর চেষ্টা করা হয়েছিল। আমরা ভারত সরকারকে এসম্পর্কে জানাব। বিষয়টিতে বড়সড় চক্রান্ত থাকতে পারে।" আর এই মন্তব্যের পরই তুমুল শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় রাজনীতিতে। বিরোধী কংগ্রেসকে বহিরাগত ইন্ধনের জন্য দায়ী করে লাগাতার আক্রমণ শানাচ্ছে শাসকদল বিজেপি।

ট্রাম্পের ওই মন্তব্যের পর শুক্রবার সাংবাদিক বৈঠকে রণধীর বলেন, "মার্কিন অনুদান বন্ধের বিষয়টি ও তা নিয়ে ট্রাম্পের মন্তব্য আমাদের দৃষ্টিগোচরে এসেছে। এধরনের মতামত সত্যিই গভীর উদ্বেগের (Deeply Concerning)। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ নিয়ে বড়সড় আশঙ্কার জন্ম দিয়েছে ট্রাম্পের ওই মন্তব্য।"

সংশ্লিষ্ট আধিকারিকরা এবিষয়ে তদন্ত করে দেখছেন বলেও জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র। তবে এখনই এবিষয়ে জনসমক্ষে কিছু বলা উপযুক্ত কাজ হবে না বলেও জানিয়ছেন তিনি। পরিস্থিতির উপর কড়া নজরদারি রয়েছে সরকারের। সেইমতো আপডেট জানানো হবে বলেও এদিন জানান রণধীর জয়সওয়াল।

অন্য়দিকে, আমেরিকার অনুদান বন্ধ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। নতুন রিপোর্টে দাবি, ২১ মিলিয়ন ডলারের অনুদান ভারত নয়, বরং এতদিন বাংলাদেশের ভোটের জন্য দেওয়া হত। ২০০৮ সালের পর থেকে ভারতের নির্বাচন সংক্রান্ত কোনও প্রোজেক্টেই মার্কিন অনুদানের বরাদ্দ হয়নি। ২১ মিলিয়ন ডলারের অনুদান বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশের ওই প্রকল্পের নাম ছিল "আমার ভোট আমার"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+