রাজাপক্ষের পদত্যাগের প্রথম প্রতিক্রিয়া! জ্বলতে থাকা লঙ্কার জন্যে কী বার্তা মোদী সরকারের
জ্বলছে শ্রীলঙ্কা! প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার পর থেকেই পরিস্থিতি যেন আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কোনও রকমে প্রাণ বাঁচাতে নৌ-ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন রাজাপক্ষে। তাঁর পৈত্রিক বাড়ি তো বটেই, বিভিন্ন জায়গাতে হামলা চালাচ্ছে ক্
জ্বলছে শ্রীলঙ্কা! প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার পর থেকেই পরিস্থিতি যেন আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কোনও রকমে প্রাণ বাঁচাতে নৌ-ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন রাজাপক্ষে। তাঁর পৈত্রিক বাড়ি তো বটেই, বিভিন্ন জায়গাতে হামলা চালাচ্ছে ক্ষিপ্ত জনতা। একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় শ্রীলঙ্কা শাসন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা মাত্র গুলি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এই অবস্থায় লঙ্কা পাশে থাকার বার্তা ভারতের।
আজ মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে এই বিষয়ে বক্তব্য জানানো হয়। মন্ত্রক জানাচ্ছে, শ্রীলঙ্কার মানুষ যা চায় সেটাকেই সমর্থন করবে ভারত। তবে সে দেশের প্রধানমন্ত্রী রাজাপক্ষকে নিয়ে মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আর এই বার্তা থেকে স্পষ্ট ভারত আগের মতোই অর্থনৈতিক সাহায্য করবে শ্রীলঙ্কাকে। তবে জটিল পরিস্থিতিতে কোনও রকম ভাবেই রাজনৈতিক সমর্থন করবে না। বিদেশমন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের দাবি, শ্রীলঙ্কা এবং ভারতের মানুষের মধ্যে সংযোগস্থাপনকেই বেশি গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।
শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখমাত্র অরিন্দম বাগচী বলেন, শ্রীলঙ্কার নিকটতম প্রতিবেশী হিসাবে ওই দেশের গণতন্ত্র-অর্থনৈতিক উন্নয়নকে সম্পূর্ণ ভাবে সমর্থন করবে ভারত। গত কয়েকমাসে কীভাবে ভারত শ্রীলঙ্কার পাশে থেকেছে সে ব্যাখ্যা এদিন তুলে ধরেন মন্ত্রক।
আর তা বলতে গিয়েই অরিন্দম বাগচী বলেন, সাড়ে ৩০০ কোটি ডলারের সাহায্য করেছে ভারত। খাবার-ওষুধ যা কিছুর প্রয়োজন পড়েছে তা জোগানের চেষ্টা ভারতের তরফে করা হয়েছে। জ্বালানির জন্যে খরচ করেছে অন্তত ৫০ কোটি ডলার। শুধু তাই নয়, প্রায় ১০০ কোটি ডলারের লোন ভারত শোধ করে দিয়েছে বলেও এদিন জানিয়েছেন বাগচী।
এছাড়াও গুরুত্বপূর্ণ জিনিস আমদানি করার জন্যে পর্যাপ্ত অর্থ সাহায্যও করা হয়েছে বলেও জানানো হয়েছে এদিন। কেন্দ্রীয় সরকার এবং তামিলনাড়ু সরকার চাল সহ নানা জিনিস ইতিমধ্যে শ্রীলঙ্কাতে পাঠিয়েছে। পরিস্থিতি কীভাবে আয়ত্তে আনা যায় সেই আলোচনা করতে ইতিমধ্যে সে দেশের অর্থমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন নির্মলা সীতারমণ। এছাড়াও আরও বিস্তারিত বিবরণ ভারতের তরফে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, লাগাতারচলছে শ্রীলঙ্কায় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়েছে। সেই সঙ্গে প্রচুর সেনা এবং পুলিশ মোতায়েন করা হয়েছে একাধিক জায়গায়। গত এক সপ্তাহ ধরে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও পরজং ৫ জন মারা গিয়েছেন। ২০০-র বেশি মানুষ আহত হয়েছেন। চরম অরাজক পরিস্থিতি তৈরি। এই অবস্থায় ভারত্র তরফে এহেন বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications