আরও বিদেশি পর্যবেক্ষক পরিদর্শন করতে পারে কাশ্মীর

ফের কাশ্মীর পরিদর্শনে যেতে পারেন বিদেিশ পর্যবেক্ষকরা। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

ফের কাশ্মীর পরিদর্শনে যেতে পারেন বিদেিশ পর্যবেক্ষকরা। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন জম্মু কাশ্মীর পরিদর্শনের জন্য একাধিক বিদেশি প্রতিনিধি দলের কাছ থেকে আবেদন আসছে। কাশ্মীরের পরিস্থিতি এবং বিদেশি প্রতিনিধিদের উদ্দেশ্য বিবেচনা করার পরেই অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কাশ্মীর পরিদর্শনে ইইউ প্রতিনিধিরা

কাশ্মীর পরিদর্শনে ইইউ প্রতিনিধিরা

কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর সেখানকার বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এই নিয়ে বিভিন্ন দেশ থেকে প্রশ্ন উঠতে শুরু করে। কাশ্মীরের বাসিন্দারা বাস্তবে কেমন আছে সেটা বোঝাতেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর সফরের অনুমোদন দিয়েছিল মোদী সরকার। ২৩ জনের প্রতিনিধিদল বুধবার কাশ্মীর পরিদর্শন করে।

বিদেশি প্রতিনিধিদের সফর ঘিরে বিরোধিতা

বিদেশি প্রতিনিধিদের সফর ঘিরে বিরোধিতা

কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদের পরিদর্শনের অনুমতি দেওয়া নিয়ে বিরোধিতা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাহুল গান্ধীদের কেন পরিদর্শন করতে দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। অন্যদিকে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও এই পরিদর্শনের বিরোধিতা করে বলেছিলেন, এটা দেশের সার্বভৌমত্বে আঘাত করছে।

 আরও বিদেশি প্রতিনিধিরা কাশ্মীর পরিদর্শনে যেতে চায়

আরও বিদেশি প্রতিনিধিরা কাশ্মীর পরিদর্শনে যেতে চায়

ইইউ-র প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শনের পর যে বার্তা পৌঁছেছে গোটা বিশ্বের কাছে সেটা ভারতের পক্ষে ইতি বাচকই। তার পরেই আরও বিদেশি প্রতিনিধি দল কাশ্মীর পরিদর্শনে আসতে চাইছেন। যদিও সেটা বিশেষ বিবেচনার পরেই সেটা দেওয়া হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
গত ৫ অগস্ট কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে সেটাকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+