নিষেধাজ্ঞা প্রত্যাহার, ফের সম্প্রচার শুরু এশিয়ানেট নিউজ চ্যানেলের
৪৮ ঘণ্টার নিধেজ্ঞা প্রত্যাহার। শনিবার রাত দেড়টা থেকে ফের সম্প্রচার শুরু হয়েছে কেরলের এশিয়ানেট নিউজ চ্যানেলের।
৪৮ ঘণ্টার নিধেজ্ঞা প্রত্যাহার। শনিবার রাত দেড়টা থেকে ফের সম্প্রচার শুরু হয়েছে কেরলের এশিয়ানেট নিউজ চ্যানেলের। অন্যদিকে সকাল সাড়ে নটা থেকে সম্প্রচার শুরু করেছে কেরলের মিডিয়া ওয়ান চ্যানেলটি। গতকাল এই দুটি নিউজ চ্যানেলের উপরেই নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

নিষেধাজ্ঞা প্রত্যাহার
দিল্লির সংঘর্ষের ঘটনা নিয়ে আপত্তিকর খবর সম্প্রচার করা হয়েছে এই অভিযোগে শুক্রবার কেরলের দুটি সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ৪৮ ঘণ্টা সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নির্দেশের কয়েকঘণ্টার মধ্যেই আবার তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা। শনিবার রাত দেড়টা থেকে ফের সম্প্রচার শুরু হয়েছে এশিয়ানেট নিউজ চ্যানেলের। অন্যদিকে সকাল সাড়ে নটা থেকে সম্প্রচার শুরু করেছে মিডিয়া ওয়ান নামে দ্বিতীয় নিউজ চ্যােনলটি।

দিল্লি সংঘর্ষ নিয়ে আপত্তিকর খবর
দিল্লির সংঘর্ষের ঘটনা নিয়ে আরএসএস এবং দিল্লি পুলিসের উদাসীনতা সহ একাধিক বিষয়ে আপত্তিকর খবর সম্প্রচার করা হয়েছিল এশিয়ানেট এবং মিডিয়া ওয়ান নামে কেরলের দুটি নিউজ চ্যানেল। এমনই অভিযোগ করা হয়। মিডিয়া ওয়ানের এডিটর ইন চিফ সিএল থমাস কেন্দ্রের এই নির্দেশিকার পরে জানিয়েছিলেন, মিডিয়া চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারির ঘটনা প্রবল নিন্দনীয়। এবং তাঁরা এর জন্য লড়াই চালাবেন। সংবাদ প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার কথাও বলেছিলেন তিনি।

সমালোচনায় বিরোধীরা
কেরলের দুই নিউজ চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে অভিযোগ করেছেন বিরোধীরা। কংগ্রেস এবং সিপিএম এর বিরোধিতায় সরব হয়েছিলেন। তঁারা অভিযোগ করেছেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications