কেজরিওয়ালের কাছে ৮৫,০০০ টাকা বাড়িভাড়া চেয়ে বিজ্ঞপ্তি জারি দিল্লি সরকারের

মুখ্যমন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দেওয়া সত্ত্বেও মেয়ের পরীক্ষার কারণে সরকারের দেওয়া তিলক রোডের বাড়িতে থাকার সময়সীমা বর্ধিত করার আর্জি জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন মে মাস পর্যন্ত তিনি এই বাড়িতেই থাকতে চাল।
পূর্ত দফতরের বিশেষ সচিব সোমবার এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন। আপের তরফে জানানো হয়েছে দলের সুপ্রিমো এই ভাড়া মিটিয়ে দেবেন। বিজ্ঞপ্তি অনুসারে ২০১৪ সালের ১ মার্চ থেকে এই মাসিক ভাড়া লাগু হবে। ১ মার্চ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ১৫ দিন পর থেকে এই ভাড়া লাগু করা হবে বাড়িটিতে।
সরকারের দেওয়া বাড়িতে থাকার সময়সীমাবৃদ্ধির আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল
নগরোন্নয়ন মন্ত্রকের তরফে দিল্লি সরকারের কাছে বাড়িটি ফেরত চাওয়া হয়। এই বাড়িটি অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী হিসাবে বরাদ্দ করা হয়েছিল। এখন তিনি মুখ্যমন্ত্রী নন। তাই ওই বাড়িটি ফেরত চেয়েছে কেন্দ্রীয় সরকার। এর পরই পূর্ত দফতরের তরফে এই বিজ্ঞপ্রতি জারি করা হয়।
মুখ্যমন্ত্রী হওয়ার পর কেজরিওয়ালের থাকা নিয়ে বেশ কিছু বিতর্কের তৈরি হয়। সরকার দিল্লির মুখ্যমন্ত্রীকে যে বাড়িটিতে থাকতে দেয়, তা বিলাসবহুল একটি বাড়ি। একটি নয় দেওয়া হয় পাশাপাশি দুটো বাড়ি। ঠিক হয় এই বাড়িতেই থাকবেন কেজরিওয়াল। আর তাতেই শুরু হয় বিতর্ক।
প্রশ্ন ওঠে নিজেকে আম আদমির প্রতিনিধি বলার পর এই বাড়িতে থেকে কী করে তিনি আম আদমি থাকছেন। তিনি খাস আদমি হয়ে গিয়েছেন। এর পরই কেজরিওয়াল ঘোষণা করেন ওই বিলাসবহুল বাড়িতে তিনি যাবেন না। জনতার মত নিয়ে ওই বাড়ির থেকে কম পরিসরের ছোট বাড়ি কেন্দ্রীয় সরকারের খুঁজে দেওয়ার আবেদন জানান কেজরিওয়াল।
সেই অনুযায়ী তিলক রোডের সি-আইআই/২৩ নম্বর বাড়িটি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্য বরাদ্দ করা হয়। সেই বাড়িতেই পরিবারের সঙ্গে এতদিন থাকছিলেন তিনি। কিন্তু আচমকা এই বিজ্ঞপ্তি আসায় সামান্য চাপের মুখে পড়েছেন কেজরি। এখনই এই বাড়ি ছাড়লে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে। অথচ মার্চ থেকে মে মাস পর্যন্ত বাড়ি বাবদ ৮৫,০০০ টাকা খরচ করলে প্রশ্ন উঠবে এত টাকা এল কোথা থেকে। সময়ই বলবে কী করবেন কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications