Security Alert for Apple Device: আইফোন কিংবা আই-প্যাড ব্যবহার করেন? ভুলেই এড়াবেন না প্রতিবেদনটি
Security Alert for Apple Device: আইফোন-সহ অ্যাপলের একাধিক ডিভাইস হ্যাক হওয়ার শঙ্কা! আর সেই বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থা 'কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' বা 'CERT-In' সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। এমনকি ইউজারদেরও এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ 'CERT-In' এর তরফে।
দেশে এই মুহূর্তে কয়েক মিলিয়ন অ্যাপল ইউজার রয়েছে। যারা ফোন বাদেও অ্যাপলের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে থাকে। আর এই সতর্কবার্তা সামনে আসার পরেই নয়া আতঙ্ক (Security Alert for Apple Device) তৈরি হয়েছে। 'CERT-In' এর তরফে এক বার্তায় দাবি, অ্যাপলের একাধিক ফোন এবং ডিভাইসে "remote code execution vulnerability" খুঁজে পাওয়া গিয়েছে।

যা ফোন কিংবা অন্যান্য ডিভাইসের সুরক্ষায় বড়সড় ত্রুটি! শুধু তাই নয়, "remote code execution vulnerability" এর ফলে আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা হ্যাকারদের কাছে অনেক সহজ বলেই মনে করা হচ্ছে। এমনকি অনেক দূরে বসে পণ্যগুলি হ্যাক করে নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও দাবি 'CERT-In' এর বিশেষজ্ঞ টিমের। এর ফলে ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে বলেও দাবি করা হয়েছে।
পাশাপাশি অ্যাপলের কোন ডিভাইসগুলি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি সেই বিষয়েও 'কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমে'র তরফে বার্তা দেওয়া হয়েছে। সতর্কবার্তায় কেন্দ্রীয় সংস্থার বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপেলের একাধিক ডিভাইসের অপারেটিং সিস্টেম ১৭.৪.১-এর পুরানো। সেগুলি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলেও দাবি 'CERT-In' এর। আর সেই অপারেটিং সিস্টেম আইফোন এক্সএস, সেকেন্ড জেনারেশন আইপ্যাড প্রো-এর মতো একাধিক ডিভাইসে রয়েছে বলেও দাবি করা হয়েছে।
পাশাপাশি হাই রিস্ক জোনে (Security Alert for Apple Device) রয়েছে আইফোন ৮, আইফোন ৮ প্লাসের অ্যাপেলের ফোনগুলিও। এমনকি অ্যাই প্যাড জেন ৫-এর মতো ডিভাইসগুলিতেও অপারেটিং সিস্টেম ১৬.৭.৭-এর আগের অপারেটিং সিস্টেম রয়েছে। সেগুলিতেও হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে 'CERT-In' এর তরফে।
সংস্থার সাইবার বিশেষজ্ঞদের দাবি, হ্যাকরারা দূর থেকে ডিভাইস হ্যাক করতে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠাতে পারে। সেই স্বমস্ত লিঙ্কে ক্লিক না করার কথা বলা হয়েছে। পাশাপাশি ম্যাকবুকেও এমন অজানা বিষয় ভেসে উঠতে পারে! আর তা ক্লিক করলেই সমস্ত তথ্য উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications