উৎসব শেষের পথে, ব্যাঙ্কের এই কাজটি না হয়ে থাকলে তাড়াতাড়ি করুন

উৎসব শেষের পথে, ব্যাঙ্কের এই কাজটি না হয়ে থাকলে তাড়াতাড়ি করুন

পুজো শেষ। লক্ষ্মীপুজো পার হলেই মোটের উপর পুজো মুড বছরের মত শেষ হবে। এবার কাজে ফিরতে হবে সকলকে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে। কয়েকদিন পরেই আবার দীপাবলি। বিেশষ করে পেনসন ভোগীদের জন্য অত্যন্ত জরুরি একটি কাজের নিয়ম বদল করেছে ব্যাঙ্ক। সেটি হল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া।

ব্যাঙ্কের এই কাজটি না হয়ে থাকলে তাড়াতাড়ি করুন

প্রতিবছর নভেম্বর মাসে ব্যাঙ্কে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় পেনশন ভোগীদের। অর্থাৎ বেঁচে থাকার প্রমাণ পত্র জমা দিতে হয় ব্যাঙ্কে। নইলে পেনশন পেতে সমস্যা হয়। এবার লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় একমাস এগিয়ে দিয়েছে ব্যাঙ্কগুলে। নভেম্বর মাসের পরিবর্তে অক্টোবর মাসেই জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। ইতিমধ্যেই ৮ তারিখ হয়ে গিয়েছে অক্টোবর মাসের। ব্যাঙ্কিং হলিডে বাদ দিলে আর হয়েকটা দিন হাতে থাকছে সেকারণে হাতে আর বেশি সময় নেই।

৮০ বছরের বেশি বয়সী পেনশন ভোগীদের প্রতিবছর ব্যাঙ্কে এই লাইফ সার্টিফিকেট দিতে হয়। তার জন্য সুনিদির্ষ্ট ফর্ম ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া হয়। সেই ফর্ম ফিল আপ করে তবেই দিতে হয় ব্যাঙ্কে। তাতে পেনশন ভোগীর যাবতীয় তথ্য এবং স্বাক্ষর থাকে। সেটাই পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট।

সরকারি নিয়ম বলছে এই সংশাপত্র সময়ে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা না পড়লে বন্ধ হয়ে যাবে পেনশন অ্যাকাউন্ট। আবার অনলাইনেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশন ভোগীরা। তার পরে বায়োমেট্রিক মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনভোদীরা। ইমেল আইডি বা অ্যাপের সাহায্যেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। তবে অনলাইনে এই কাজটি করতে গেলে হাতে কাছে রাখতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী, পেনশন অনুমোদনের নথি। তবেই অনলাইনে পুরো কাজটি সম্পন্ন করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+