শীঘ্রই বাড়ি থেকে টিকাকরণ শুরু করছে সরকার! অবশেষে স্বস্তিতে দেশের প্রবীণ নাগরিক-প্রতিবন্ধীরা

অবশেষে স্বস্তিতে দেশের প্রবীণ নাগরিক-প্রতিবন্ধীরা, শীঘ্রই শুরু হচ্ছে বাড়ি থেকে টিকাকরণ

প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, সমাজের দুর্বল অংশ এবং যাঁরা করোনা প্রতিষেধকের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে পারেন না তাঁদের জন্য বাড়ি থেকেই টিকাকরণের ব্যবস্থা করতে তোড়জোর শুরু হয়েছিল অনেক আগে থেকেই। যদিও আইনি জটিলতাতেই আটকে ছিল গোটা প্রক্রিয়া। এবার তাতেই সবুজ সংকেত দিল কেন্দ্র সরকার। এদিকে ইতিমধ্যেই ভারতের মোট প্রাপ্ত বষষ্ক জনসংখ্যার মধ্যে ৬৬ শতাংশ মানুষ কমপক্ষে করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন।

নতুন ঘোষণা কেন্দ্রের

নতুন ঘোষণা কেন্দ্রের

সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান তথা নীতি আয়োগের অন্যতম প্রধান সদস্য ডঃ ভি কে পাল। তাঁর মুখে এদিন শোনা যায় নতুন ঘোষণা। নতুন টিকা নীতি নিয়ে তিনি বলেন, "যারা সহজে হাঁটাচলা করতে পারেন না। যাদের বাড়ি থেকে বের করা দুষ্কর, এমনকী যাদের অক্ষমতার কারণে সাধারণ মানুষের মতো কাজ করতে পারেন না তাদের জন্য আমরা শীঘ্রই বাড়ি থেকে টিকাকরণের ব্যবস্থা করছি। এই মর্মে সমস্ত রাজ্যেকেই ইতিমধ্যে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।"

 পাঠানো হয়েছে নির্দেশিকা

পাঠানো হয়েছে নির্দেশিকা

অন্যদিকে এই বিষযে কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে বলে তিনি জানান। একইসাথে আঞ্চলিক প্রশাসনের সহযোগিতাতেই গোটা কর্মযজ্ঞ চলবে বলেও জানানো হয়েছে। এমনকী গত ২২ সেপ্টেম্বর এই মর্মে সমস্ত রাজ্যের কাছেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ডঃ ভি কে পাল আরও বলেন, " বর্তমানে দেশে এমন অনেক ব্যক্তিই রয়েছেন যারা কার্যত শয্যাশায়ী বা একদমই হাঁটাচলা করতে পারেন না। তাই সকলের সাথে তাল মিলিয়ে তারাও যাতে টিকাকরণের সুবিধা পায় আমরা সেদিকে নজর দিতে চাইছি।"

দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা

দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা

অন্যদিকে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, সমাজের দুর্বল অংশের ব্যক্তিদের বাড়ি থেকে টিকাকরণের দাবি তুলে এর আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইউথ বার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। কিন্তু সেখানেও তৈরি হয় আইনি জটিলতা। এই বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্সকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়। এদিকে তারপর থেকেই চাপ বাড়চিল কেন্দ্রের উপর।

কী বলছে ভারতের করোনা পরিসংখ্যান

কী বলছে ভারতের করোনা পরিসংখ্যান

এদিকে নয়া নীতির ফলে সমাজের একটা বড় অংশের দুর্বল মানুষ যে বিশেষ ভাবে টিকাকরণের সুবিধা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন কোভিড সংক্রমণে পারাপতন দেখতে পাওয়া গেলেও ফের তা বাড়তে শুরু করেছে। এর মধ্যে কেরল এবং মহারাষ্ট্র থেকেই সর্বাধিক নতুন করোনা কেস এসেছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় পরিসংখ্যান।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+