করোনার কোপে প্রজাতন্ত্র দিবস! বাদ পড়ছে একাধিক অনুষ্ঠান, কমছে দর্শক সংখ্যাও

করোনার কোপে প্রজাতন্ত্র দিবস! বাদ পড়ছে একাধিক অনুষ্ঠান, কমছে দর্শক সংখ্যাও

নববর্ষেও করোনার কালো ছায়া গ্রাস করে রয়েছে গোটা পৃথিবীতেই। ভ্যাকসিন আগমণেও কমেনি উদ্বেগ। তারপর গোদের উপর বিষফোঁড়ার মত উদয় হয়েছে ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন। এমতবস্থায় চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনশনের আসার কথা থাকলেও তা ইতিমধ্যেই বাতিল হয়েছে। পাশাপাশি ২৬ জানুয়ারির সামগ্রিক অনুষ্ঠানেই এ বছর অনেকটাই কাটছাঁট করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

থাকছে একাধিক বিধিনিষেধ

থাকছে একাধিক বিধিনিষেধ

অন্যদিকে অন্যান্য বছরের তুলনায় এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও থাকছে একাধিক বিধিনিষেধ। এমনকী যাত্রাপথের দৈর্ঘ্যও অনেকটাও কমিয়ে ফেলা হয়েছে। এমনকী রাজপথে দর্শকের সংখ্যাও অনেকটাই কমিয়ে ফেলা হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। একইসাথে নেতা-মন্ত্রী থেকে শুরু করে সেনা-জওয়ান প্রত্যাকেই যাতে সঠিক ভাবে করোনা বিধি মেনে চলেন তার জন্য থাকবে বিশেষ নজরদারি।

কুচকাওয়াজের যাত্রাপথেও বড়সড় রদবদল

কুচকাওয়াজের যাত্রাপথেও বড়সড় রদবদল

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত-পাক যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে বিশেষ আকর্ষণ। ভারতীয় সেনার পাশাপাশি এবারের কুচকাওয়াজে অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশী সেনাও। অন্যদিকে ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য লাল্ল কেল্লায় শেষ হবে না এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। বদলে বিজয় চক থেকে কুচকাওয়াজ শুরু হয়ে ন্যাশানাল স্টেডিয়ামে শেষ হবে বলে খবর।

প্রধান অতিথি হয়ে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি

প্রধান অতিথি হয়ে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি

অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল হতেই প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসছেন সুরিনামের ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি। অন্যদিকে শারীরিক দূরত্বের মতো করোনা বিধির যথাযথ পালনের কথা মাথায় রেখেই কুচকাওয়াজের যাত্রাপথ প্রায় তিন ভাগের এক ভাগে নামিয়ে আনা হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। মার্চিং কন্টিনজেন্টের আকারেও আসছে বড়সড় রদবদল।

কমছে দর্শক সংখ্যা

কমছে দর্শক সংখ্যা

সূত্রের খবর, আগে আগে কুচকাওয়াজের যাত্রাপথ যা ছিল প্রায় ৮.২ কিলোমমিটার, চলতি বছরে করোনা আতঙ্কের জেরে তা হচ্ছে ৩.৩ কিলোমিটার। সূত্রের খবর, এবারের মার্চিং কন্টিনজেন্ট গুলিতে ১৪৪ জন সেনার বদলে থাকছে ৯৬ জন। দর্শক সংখ্যা এবারে ১ লক্ষ ১৫ হাজার থেকে কমিয়ে ২৫ হাজার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। একইসাথে ১৫ বছরের কম বয়সী শিশুদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা থাকছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+