শ্রীনগর বিমান বন্দর থেকেই সোজা ফিরিয়ে দেওয়া হতে পারে রাহুলদের, তৈরি প্রশাসন

আজ কাশ্মীর পরিদর্শনে যাওয়ার কথা রাহুল সহ বিরোধী দলের নেতাদের।

আজ কাশ্মীর পরিদর্শনে যাওয়ার কথা রাহুল সহ বিরোধী দলের নেতাদের। সূত্রের খবর এতে আশান্তি ছড়াতে পারে উপত্যকায় এমন দাবি করে শ্রীনগর বিমানবন্দর থেকেই তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। এমনই প্রস্তুতি নিচ্ছে জম্মু-কাশ্মীর সরকার।

শ্রীনগর বিমান বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হতে পারে রাহুলদের

গতকালই রাতে বিরোধী নেতাদের উপত্যকা সফরে আসতে নিষেধ করা হয়েছিল। বলা হয়েছিল এতে কাশ্মীরের শান্তি বিঘ্নিত হতে পারে। এমনকী উপত্যকার একাধিক জায়গায় ১৪৪ ধারা ব্যহত হতে পারে। সেকারণেই গতকাল সফর বাতিল করার অনুরোধ করা হয়েছিল তাঁদের। কিন্তু সেই অপত্তিতে আমল দেয়নি বিরোধীরা। কর্মসূচি বহাল রেখেছেন তাঁরা। এই পরিস্থিতিতে বিরোধীদের ফেরাতে মরিয়া জম্মু-কাশ্মীর সরকার এই চরম পদক্ষেপ করবেন বলে মনে করা হচ্ছে।

৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরকে প্রায় এক ঘরে করে রেখে মোদী সরকার। কড়া প্রহরায় নদরবন্দি হয়ে আছেন সেখানকার বাসিন্দারা। ইদের দিনেও কড়া নজরদারিতে হয়েছে উ‌ৎসব পালন। এখনও একাধিক জায়গায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। কাশ্মীরের নেতােদর এখনও গৃহবন্দী করে রাখা হয়েছে। সেখানকার পরিস্থিতি কী তা কিছুই বুঝতে পারছেন না দেশের অন্য অংশে থাকা কাশ্মীরিরা। তাঁদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে এই অভিযোগেই বিরোধীদের উপত্যকা পরিদর্শনে যাওয়া। কিন্তু শেষ মুহূর্তে তাতেও আপত্তি জানিয়েছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+