এবার আইআরসিটির শেয়ার বেচার বিজ্ঞপ্তি! অংশিদারিত্ব ছাড়ছে মোদী সরকার
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনে নিজেদেরে অংশীদারিত্ব বিক্রি করার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্র আইরসিটিসি থেকে পুরোপুরি সরছে না। কেন্দ্রের অধীনে থাকা অংশিদারিত্বের কিছু অংশের শেয়ার বেচার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এরপরই আইআরসিটিসির শেয়ারের দাম ১ শতাংশ বেড়ে যায়।

রেলে বেসরকারি ট্রেন চালানোর উদ্যোগ
ইতিমধ্যেই ভারতীয় রেলে বেসরকারি ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ আর এর রে ধরেই আইআরসিটিসির বেসরকারিকরণের পথে হাঁটতে শুরু করল কেন্দ্র। অফার ফর সেলের মাধ্যমে এই শেয়ার বিক্রি করা হবে৷ তবে কতটা অংশীদারিত্ব বিক্রি করা হবে, তা এখনও নিশ্চিত নয়৷

আইআরসিটিসি-র মাধ্যমে টিকিটের বুকিং
আইআরসিটিসি-র মাধ্যমেই অনলাইনে ট্রেনের টিকিটের বুকিং করা হয়৷ আইআরসিটিসি-তে কেন্দ্রীয় সরকারের ৮৭.৪ শতাংশ শেয়ার রয়েছে৷ সূত্রের খবর, তার মধ্যে অন্তত ১০ শতাংশ শেয়ার বিক্রি করা হতে পারে৷ বিলগ্নিকরণ দফতরের দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী, ৩ সেপ্টেম্বর প্রি বিড মিটিং হবে৷ দরপত্র জমা দিতে হবে ৪ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে৷ ১১ সেপ্টেম্বর দরপত্র খোলা হবে৷

২০১৯ সালের অক্টোবরে শেয়ার বাজারে প্রবেশ
আইআরসিটিসি ২০১৯ সালের অক্টোবরে শেয়ার বাজারে প্রবেশ করেছে। আইআরসিটিসি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ব্যস্ততম ওয়েবসাইটগুলির মধ্যে অন্যতম। এর মাধ্যমে প্রতি মাসে ২.৫ কোটির বেশি টিকিট বিক্রি হয়। প্রতিদিন এর ওয়েবসাইটে ৭ কোটি লগইন হয়।

খরচ কমাতে এবার নিয়োগ বন্ধ
এর আগে, খরচ কমাতে এবার নিয়োগ না করার পথে হাঁটার সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল। রেল সূত্রে জানা যাচ্ছে, সুরক্ষার সাথে যুক্ত পদগুলি বাদে আর সব ক্ষেত্রে আপাতত নিয়োগ স্থগিত রাখা হয়েছে। রেলের সব জেনারেল ম্যানেজারকেই সম্প্রতি এই নির্দেশ পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications