১৭টি পণ্যে আমদানি শুল্ক বাড়াল জেটলির অর্থমন্ত্রক

কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি কমাতে ও টাকার দাম ডলারের তুলনায় কমে যাওয়া আটকাতে, কেন্দ্র সরকার এদিন শুক্রবার থেকে ১৭টি পণ্যে আমদানি শুল্ক বাড়ানো হল।

কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি কমাতে ও টাকার দাম ডলারের তুলনায় কমে যাওয়া আটকাতে, কেন্দ্র সরকার এদিন শুক্রবার থেকে ১৭টি পণ্যে আমদানি শুল্ক বাড়ানো হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানিয়ে দিয়েছে।

১৭টি পণ্যে আমদানি শুল্ক বাড়াল জেটলির অর্থমন্ত্রক

যে পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে তার বেশিরভাগই টেলিকমের কাজে লাগে এমন সামগ্রী। এছাড়া স্মার্টওয়াচও রয়েছে। ১০ থেকে ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

আর একটি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইলেকট্রনিক ইন্টারমিডিয়েট পণ্য যা টেলিকম যন্ত্রাংশ হিসাবে পরিচিত তা আমদানিতে লাগাম পরিয়েছে। স্থানীয় উৎপাদকরা যারা এগুলি ব্যবহার করছিলেন তাদের নিষেধ করা হয়েছে।

এই আমদানি শুল্ক বাড়ানোর ফলে রাজস্বে কতটা প্রভাব পড়বে তা আগাম বলা সম্ভব নয়। কত পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে সেটাও হিসাব না করে বলা সম্ভব হয়নি।

সেপ্টেম্বরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দেন, কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি লাঘব করতে কিছু পণ্যে শুল্ক বাড়ানো হবে। এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি অনেকটা বেড়ে গিয়েছে। ফলে তা কমিয়ে আনতেই কেন্দ্র নানা পথ অবলম্বনের চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+