কুতুবমিনারে খনন কার্যের কোনও নির্দেশ দেয়নি কেন্দ্র সরকার, স্পষ্ট করলেন সংস্কৃতি মন্ত্রী
কুতুবমিনারে খনন কার্যের কোনও নির্দেশ দেয়নি কেন্দ্র সরকার, স্পষ্ট করলেন সংস্কৃতি মন্ত্রী
উত্তরোত্তর বাড়ছে কোভিড দিল্লির কুতুব মিনার বিতর্ক! প্রথমে মহকাল মানব সেবা নামের হিন্দু সখগঠন, তারপর আর্জিওজিক্যাল সার্ভের প্রাক্তন কর্তা ধরমবীর সিং দাবি করেছিলেন কুতুবমিনার ইসলামি স্থাপত্য নয়! তারপর খবর ছড়ায়, কুতুব মিনার কমপ্লেক্সে খননকার্য পরিচালনা করার জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে নির্দেশ দিয়েছে। এরকম একটি প্রতিবেদন প্রকাশের পরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কে রেড্ডি স্পষ্ট করেছেন যে এই ধরনের কোনও নির্দেশ জারি করা হয়নি।

কী বলেছেন মন্ত্রী?
প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করে, জি কে রেড্ডি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কুতুব মিনার বিতর্ক কুতুব মিনার বিতর্ক, বর্তমান জ্ঞানভাপি মসজিদের মতোই জ্বলন্ত ইস্যু। এএসআই-এর প্রাক্তন কর্তা ধরমবীর শর্মা দাবি করেছেন যে কুতুব মিনারটি হিন্দু সম্রাট রাজা বিক্রমাদিত্যের দ্বারা নির্মিত হয়েছিল, সূর্যের দিক অধ্যয়ন করার জন্য এটি তৈরি করা হয়েছিল৷ আরও দাবি উঠেছে যে কুতুব মিনার কমপ্লেক্সে হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া গিয়েছে। তারপর থেকেই কুতুব মিনার চত্ত্বরেও খননের দাবি উঠেছে!

সংস্কৃতি মন্ত্রকের সচিবের কুতুব মিনার পরিদর্শনে জল্পনা!
প্রসঙ্গত, ২১ মে, সংস্কৃতি মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন তিনজন ইতিহাসবিদ, চারজন এএসআই অফিসার এবং গবেষকদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসআই কর্মকর্তারা সচিবকে জানান যে কুতুব মিনার কমপ্লেক্সে ১৯৯১ সাল থেকে খনন কাজ করা হয়নি। এর আগে, বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মুখপাত্র বিনোদ বানসাল দাবি করেছিলেন যে কুতুব মিনারটি আসলে 'বিষ্ণু স্তম্ভ' এবং ২৭টি হিন্দু-জৈন মন্দির ভেঙে ফেলার পর প্রাপ্ত সামগ্রী দিয়ে কাঠামোটি তৈরি করা হয়েছিল!

কুতুব মিনার নিয়ে কী দাবি হিন্দুত্ববাদীদের?
কিছুদিন আগেই হিন্দু সংগঠন মহাকাল মানব সেবার বেশ কয়েকজন সদস্য রাজধানীর বিখ্যাত স্মৃতিস্তম্ভ কুতুব মিনারের বাইরের অংশে বিক্ষোভ দেখিয়েছে৷ তারা দাবি তুলেছিল 'কুতুবমিনারের' নাম পরিবর্তন করে 'বিষ্ণু স্তম্ভ' রাখতে হবে। কারণ এটি হিন্দু রাজাদের হাতেই নির্মিত বিষ্ণুস্তম্ভ! সাম্প্রতিক সময়ে এই প্রথম কোনও হিন্দু সংগঠন সরাসরি রাস্তায় নেমে মিনারটিকে বিষ্ণু স্তম্ভ বলে দাবি করেছে। এরপরই ধরমবীর সিংয়ের দাবি হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে কুতুব মিনার নিয়ে আরও উৎসাহিত করেছে।












Click it and Unblock the Notifications