মোমো গেম নিয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের নির্দেশিকা! সন্তানকে রক্ষায় কীকী বিষয়ে নজর, জানুন
মোমো চ্যালেঞ্জ গেম নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। এনিয়ে সরকারের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে। ব্লু হোয়েল গেমের মতো মোমো গেমও কিশোর, যুবকদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মোমো চ্যালেঞ্জ গেম নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার। এনিয়ে সরকারের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে। ব্লু হোয়েল গেমের মতো মোমো গেমও কিশোর, যুবকদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, মোমো চ্যালেঞ্জ গেম শুরু হয়েছিল ফেসবুকে। অপরিচিত নম্বর থেকে খেলার জন্য যোগাযোগ করা হচ্ছে। বর্তমানে এটি সোশ্যাল মিডিয়া বিশেষ করে হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে গিয়েছে। মন্ত্রকের তরফে অভিভাবকদের প্রতি অনুরোধ করা হয়েছে, সন্তানদের ওপর নজর রাখতে এবং লক্ষণ এবং উপস্বর্গগুলি পরিলক্ষিত করতে।
লক্ষণগুলির মধ্যে রয়েছে, পরিবার ও বন্ধুদের থেকে হঠাৎ আলাদা হয়ে যাওয়া। কিংবা তাদের মধ্যে অসুখী ভাব পরিলক্ষিত হওয়া। তাদের ভয়ার্তও দেখতে হতে পারে। প্রতিদিনের কাজ-কর্মে আগের মতো মনোযোগী নাও হতে পারে। আবার হঠাৎ করে রেগেও যেতে পারে।
অন্য লক্ষণগুলির মধ্যে রয়েছে, আগে যেসব ব্যাপারে উৎসাহ দেখাত, সেই সব ব্যাপারে আর উৎসাহ না দেখানো। দেহের যে কোনও জায়গায় গভীর ক্ষতও দেখা যেতে পারে।
মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সন্তানের দিকে নজর রাখুন। কোনও বিষয় তাদের ওপর চেপে বসছে কিনা, তাও খেয়ালে রাখতে হবে। কোনও বিষয়ে ভয়ার্ত কিনা তার দিকে লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে সন্তানের অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার সংযোগের প্রতিও লক্ষ্য রাখতে হবে। যাতে তারা এই ধরনের খেলার সঙ্গে যুক্ত না হয়ে পড়ে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, অভিভাবকরা এই মারণ খেলা সম্পর্কে যেন তাদের সন্তানের সামনে কোনও আলোচনা না করেন। তাতে সে নিজেই উৎসাহিত হয়ে নিজেই সেটিতে খুঁজে বের করতে পারে।












Click it and Unblock the Notifications