কেন্দ্রীয় বাজেট ২০২০: সংজ্ঞা বদলাচ্ছে অনাবাসীদের, দিতে হবে করও
অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বাজেট অধিবেশনে এই অনাবাসী ভারতীয়দের কর প্রদান নিয়ে বড় সিদ্ধান্তের কথা শুনিয়েছেন নির্মলা সীতারামন।
অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বাজেট অধিবেশনে এই অনাবাসী ভারতীয়দের কর প্রদান নিয়ে বড় সিদ্ধান্তের কথা শুনিয়েছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন আয়কর যাতে তাঁরা দেন তার জন্য সংজ্ঞা বদলানো হবে অনাবাসী বা এনআরআইদের।

করের আওতায় অনাবাসীরা
করের আওতায় আসছে অনাবাসী ভারতীয়রাও। এতোদিন কর দিতে হত না তাঁদের। কাজের সুবাদে তাঁরা এক দেস থেকে অন্যদেশে ঘুরে বেড়াতেন কিন্তু কোনও দেশেই কর দিতেন না। এবার আর সেই সুযোগ তাঁরা পাবেন না। তাঁদের গতিবিধির উপর এবার নজরদারি চালাবে সরকার।

অনাবাসীদের সংজ্ঞা বদলের সিদ্ধান্ত
সিদ্ধান্ত হয়েছে অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনতে তাঁদের সংজ্ঞা বদলানো হবে। তারজন্য আয়কর আইনে সংশোধনী আনা হবে। এতোদিন আইন তাঁদের বাঁচিয়ে দিত। কর যাতে দিতে না হয় সেকারণেই অনেক শিল্পপতিই নিজেদের অনাবাসী বলে দাবি করতেন। যার জেরে বিপুল পরিমান অর্থ সরকারের কোষাগারে জমা পড়ত না।

নতুন আইন
আইনে বলা ছিল কোনও ভারতীয় নাগরিক ১৮২ দিন দেশের বাইরে থাকলেই তিনি অনাবাসী হিসেবে বিবেচিত হবেন। কিন্তু নতুন আইনে সংশোধনীতে বলা হয়েছে ২৮০ দিন তাঁদের দেশের বাইরে থাকতে হবে তবেই তাঁরা অনাবাসী বলে বিবেচিত হবেন। এবং ভারত থেকে অন্যদেশে ৭ লক্ষ টাকার বেশি পাঠাতে গেলেই কর দিতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications