জাতীয় 'আর' ভ্যালু ১-এর উপরে, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা

জাতীয় 'আর' ভ্যালু বা করোনাভাইরাসের রিপ্রোডাক্টিভ রেট ১.০-র উপরে থাকলে সংক্রমণের তৃতীয় তরঙ্গ আছড়ে পড়তে পারে। এমনই আশঙ্কার কথা মঙ্গলবার ব্যক্ত করেছে কেন্দ্রীয় সরকার।

জাতীয় 'আর' ভ্যালু বা করোনাভাইরাসের রিপ্রোডাক্টিভ রেট ১.০-র উপরে থাকলে সংক্রমণের তৃতীয় তরঙ্গ আছড়ে পড়তে পারে। এমনই আশঙ্কার কথা মঙ্গলবার ব্যক্ত করেছে কেন্দ্রীয় সরকার। দেশের কোভিড পরিস্থিতি সম্পর্কে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এমনই তথ্য উপস্থাপন করেছেন। যেখানে দেখানো হয়েছে, জাতীয় 'আর' ভ্যালু গত মাসে ১.০ অতিক্রম করেছে।

জাতীয় আর ভ্যালু ১-এর উপরে, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

শেষবার করোনার জাতীয় 'আর' ভ্যালু ১.০-র উপরে ছিল মার্চ মাসে। দ্বিতীয় তরঙ্গের আগে ২০২১-এর মার্চে জাতীয় 'আর' ভ্যালু ছিল ১.৩২। সরকার জানিয়েছে, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের 'আর' ভ্যালু ১.৩ এবং উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের 'আর' ভ্যালু ১.১ এবং ১.০ যথাক্রমে। এই রাজ্যগুলিতে দৈনিক সংক্রমণ বাড়ার প্রবণতা রয়েছে।

শুধু ওই চার রাজ্যই নয়, 'আর' ভ্যালু উচ্চতর এমন রাজ্যের মধ্যে রয়েছে গুজরাত এবং মধ্যপ্রদেশ। উভয় রাজ্যেই আর ভ্যালু ১.১। রয়েছে গোয়া এবং নাগাল্যান্ড। উভয় রাজ্যে আর ভ্যালু ১.০। তবে এই রাজ্যগুলিতে দৈনিক সংক্রমণ স্থিতিশীল। তবে যত কম দৈনিক সংক্রমণ হোক না কেন, যদি আর ভ্যালু ১.০-এর বেশি হয়, তবে এটি উদ্বেগের কারণ হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ভারতে গত ২৪ ঘন্টার মধ্যে ২৮ হাজার ২০৪ নতুন সংক্রমিতের সংখ্যা রিপোর্ট হয়েছে, বিগত পাঁচ মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশে এখন পর্যন্ত মোট ৩৬.৯১ লক্ষ সংক্রমণ হয়েছে। গুজরাটে ৮.২৫ লক্ষ, মধ্যপ্রদেশে প্রায় আট লক্ষ এবং পঞ্জাবে প্রায় ছয় লক্ষেরও বেশি সংক্রমণ হয়েছে। হিমাচল প্রদেশে দুই লক্ষের বেশি, গোয়াতে প্রায় ১.৭ লক্ষ এবং নাগাল্যান্ডে ২৮ হাজার করোনা আক্রান্ত হন।

মঙ্গলবার সরকার জানিয়েছে যে, করোনাভাইরাসের জাতীয় 'আর' ভ্যালু ১.০ ছাড়িয়ে গেছে। কেরালার 'আর' ভ্যালু ১.১, তা মহারাষ্ট্রের পরিবর্তে ভারতে নতুন কোভিড মামলার কেন্দ্রস্থল হিসাবে প্রতিস্থাপিত হয়েছে। গত সপ্তাহে ৫১.৫১ শতাংশ নতুন মামলা ওই রাজ্য থেকে এসেছে। কেরালায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্যে এখন ১.৭ লক্ষেরও বেশি করোনা সক্রিয় রয়েছে এবং মোট সক্রিয়ের সংখ্যা ৩৫.৬৬ লক্ষ।

'আর' ভ্যালু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিশেষজ্ঞরা বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা জানান, জুন মাসে এই সংখ্যা ছিল ০.৭৫-এর কম। জুলাইয়ের প্রথম দিকে জাতীয় আর ভ্যালু ছিল প্রায় ০.৮৭ এবং মাসের মাঝামাঝি তা বেড়ে হয় ০.৯৫। আর ভ্যালু পুরো দেশের জন্য উদ্বেগের কারণ। তা ১.০-র কমে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+