প্রাক জিএসটি পণ্যের বিক্রির সময়সীমা বাড়াল কেন্দ্র

ব্যবসায়ীদের অনেকটাই নিষ্কৃতি দিল কেন্দ্র। জিএসটি লাগু হওয়ার আগে তৈরি হওয়া জিনিসপত্র বিক্রি করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে

ব্যবসায়ীদের অনেকটাই নিষ্কৃতি দিল কেন্দ্র। জিএসটি লাগু হওয়ার আগে তৈরি হওয়া জিনিসপত্র বিক্রি করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

প্রাক জিএসটি পণ্যের বিক্রির সময়সীমা বাড়াল কেন্দ্র

জিএসটি লাগু হওয়ায় প্যাকেট করা জিনিসের ওপর পরিবর্তিত এমআরপি দিতে হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা যাবে জিএসটি লাগু হওয়ার আগে তৈরি জিনিস। টুইট করে এমনটাই জানিয়েছেন ক্রেতা সুরক্ষা, খাদ্য ও সরবরাহ মন্ত্রকের মন্ত্রী রামবিলাস পাসোয়ান।

মন্ত্রকের সিদ্ধান্ত সম্পর্কে অবগত আধিকারিকরা খুচরো বিক্রেতাদের বিষয়টি নিয়ে জানিয়ে দিয়েছেন। সরকার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর।

শিল্পমহল, উৎপাদক, ব্যবসায়ীদের কাছ থেকে বারবার অনুরোধ আসায় বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। কেননা অনেক ক্ষেত্রেই গুদামে পড়ে ছিল পুরনো জিনিস। বিপুল লোকসানের আশঙ্কায় ছিলেন ব্যবসায়ী মহল। তাই অনুরোধ আসার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, ১ জুলাই, ২০১৭-র আগে তৈরি কিংবা আগে আমদানি করা জিনিস, যেগুলি এখনও বিক্রি হয়নি, সেই সমস্ত জিনিসের ওপর জিএসটি লাগুর ফলে পরিবর্তিত এমআরপির স্টিকার লাগাতে হবে। এবং তা বিক্রি করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+