জিডিপি-র বৃদ্ধির হার নতুন বছরে ঊর্ধ্বমুখী, লোকসভার আগে স্বস্তির হাওয়া গেরুয়া শিবিরে
২০১৮-১৯ অর্থবর্ষে জিডিপি-র বৃদ্ধি হবে ৭.২ শতাংশ হারে। যা আগের ২০১৭-১৮ সালের ৬.৭ শতাংশ বৃদ্ধির চেয়ে বেশি।
২০১৮-১৯ অর্থবর্ষে জিডিপি-র বৃদ্ধি হবে ৭.২ শতাংশ হারে। যা আগের ২০১৭-১৮ সালের ৬.৭ শতাংশ বৃদ্ধির চেয়ে বেশি। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিসের 'ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেটস অব ন্যাশনাল ইনকাম ২০১৮-১৯' এর রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বহু অর্থনীতিবিদ দেশের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশের আশেপাশে থাকবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন। যদিও আরবিআই জানিয়েছে নতুন বছরে ৭.৪ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি হবে।
কৃষি ও উৎপাদন শিল্পে ভালো পারফরম্যান্সের কারণেই এবছর জিডিপি বৃদ্ধি আগের চেয়ে বেশি হতে চলেছে বলে ইঙ্গিত করা হয়েছে।
গতবছরে ৬.৭ হারে জিডিপি বৃদ্ধির হার ঘোষিত হয়। গত চারবছরে তা সর্বনিম্ন হার ছিল। ২০১৬-১৭ সালে ৭.১ শতাংশ হারে ও ২০১৫-১৬ সালে তা ৮.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল।












Click it and Unblock the Notifications