Vande Bharat Express: বন্দে ভারতে যাত্রা নিয়ে সরকারি কর্মীদের জন্যে বড় খবর! সুবিধা অবসরের পরেও

Vande Bharat Express: কয়েক লাখ কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের জন্যে দারুণ খবর! এবার সেমি বুলেট ট্রেন 'বন্দে ভারত' এবং 'হামসাফার' এক্সপ্রেসেও (Humsafar Express) ট্র্যাভেল করতে পারবেন।

অর্থমন্ত্রকের তরফে জারি করা হয়েছে এক বিবৃতি। আর সেখানেই সরকারি কর্মীদের বন্দে ভারতের (Vande Bharat Express) মতো ট্রেনের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। অন্তত এমনটাই খবর প্রকাশিত করেছে 'অমর উজালা'। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Express

Vande Bharat Express: সরকারি কর্মীরাও পাবেন এই সুবিধা

দেশের রেললাইনে ঝড় তুলেছে বন্দে ভারত (Vande Bharat Express)। দেশের একাধিক রুটে পরিষেবা দিচ্ছে দেশের প্রথম এই সেমি বুলেট। ছয়-সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় বন্দে ভারতের মতো সুপারফার্স্ট ট্রেনে (Indian Rail) পৌঁছানো সম্ভব হচ্ছে। টিকিটের দাম কিছুটা বেশি হলেও দেশের সেমি বুলেটে যাত্রা করতে বেশ আগ্রহই দেখাচ্ছে। এবার সরকারি কর্মীরাও বন্দে ভারত এবং হাম সাফারের মতো এলিট ট্রেনেও ছাড়ে জার্নি করতে পারবেন। এজন্যে মিলছে ছাড়।

Vande Bharat Express: আছে একটা শর্ত

তবে 'অফিসিয়াল ট্যুর' করলেও একমাত্র এই সুবিধা পাওয়া যাবে। এমনটাই অর্থমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগের কর্মীরা ট্রেনিং, ট্রান্সফার কিংবা অবসর সংক্রান্ত যে কোনও কাজের ক্ষেত্রে বন্দে ভারত (Vande Bharat Express) কিংবা হামসাফার ট্রেনে (Humsafar Express) চড়তে পারবেন। এর আগে ট্রেনিং, বদলি ও অবসরের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের উল্লিখিত এই ট্রেনগুলিতে যাতায়াতের সুবিধা পেতেন না।

Vande Bharat Express: অবসরের পরেও কীভাবে এই সুবিধা মিলবে

অবসরের পর কোনও কর্মচারী তাঁর নিজস্ব জায়গায় যদি ফিরে যেতে চাইতেন তাহলে এই ট্রেনের (Vande Bharat Express) সুবিধা পেতেন না। মন্ত্রক এই বিষয়েও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। সেই মতো অবসরের পর কোনও কর্মী তাঁর রাজ্যে ফিরতে চান তাহলে বন্দে ভারতের সুবিধা নিতে পারবেন।

অন্যদিকে অর্থমন্ত্রকের ব্যায় বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে শতাব্দী কিংবা রাজধানী ট্রেনে সফরের ক্ষেত্রে নিয়ম রয়েছে। ওই নিয়মই বন্দে ভারত কিংবা হাম সাফর ট্রেনের জন্যেও লাগু হবে।

Vande Bharat Express: তেজস এক্সপ্রেসেও ভ্রমণে ছাড়

দেশের প্রথম প্রাইভেট ট্রেন তেজস (Tejas Express)। এই ট্রেনে সরকারি কর্মচারীদের ভ্রমণে ছাড় দেওয়া হয়েছে। গত বছরই এই ছাড় দেওয়া হয়। যেভাবে 'শতাব্দী' ট্রেনে সরকারি কর্মচারীরা যাতায়াতের সুযোগ পান, সে ভাবেই 'তেজস এক্সপ্রেস'-এ যাতায়াতের সুবিধা সরকারি কর্মচারীদের দিয়েছে রেলমন্ত্রক। এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুটি ট্রেন। যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+