Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০০০ টাকার নোট এটিএমে পাচ্ছেন? রইল নির্মলা সীতারমণের দেওয়া বড় আপডেটটি

2000 Rupees Note News: নোট বাতিলের পরপরেই দুহাজার টাকার নতুন নোট আসে বাজারে! যা নিয়ে মানুষের মধ্যে বড় ক্ষোভ তৈরি হয়। বিশেষ খুচরো করার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হত মানুষকে। এই অবস্থায় যদিও বাজারে এখন প্রায় ২ হাজার টাকার নোট (2000 rupees note) নেই বললেই চলে। তাহলে কি বড় নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় দু হাজার টাকার নোটি নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (FM Nirmala Sitharaman)।

২০০০ টাকার নোট নিয়ে বড় আপডেট!

২০০০ টাকার নোট নিয়ে বড় আপডেট!

নোটবন্দির প্রায় ৬ বছর কেটে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে নোট নিয়ে বড় আপডেট কেন্দ্রীয় সরকারের (Central Government)। ২০০০ টাকার নোট নিয়ে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে জনমানসে। বড় এই নোট ছাপানো কি বন্ধ হয়ে গিয়েছে? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। এই অবস্থায় ২০০০ টাকার নোট নিয়ে কি কোনও বড় নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে? সংসদে সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন নির্মলা সীতারমণ। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কি বলছেন নির্মলা সীতারমণ

কি বলছেন নির্মলা সীতারমণ

বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে এখন সবথেকে বেশি ৫০০ এবং দু'শো টাকার নোট সবথেকে বেশি বের হয়। কার্যত গোটা দেশেই ছবিটা এক। ধীরে ধীরে কি ২০০০ টাকার নোট বাজার থেকে সরিয়ে ফেলার কোনও পরিকল্পনা করেছে সরকার? লোকসভাতে সাংসদ Santosh Kumar এহেন প্রশ্ন করেন। যার জবাব সংসদে খোদ দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বলেন, রিজার্ভ ব্যাঙ্কের বছরের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালের মার্চের শেষে এবং ২০২২ সালের মার্চের শেষ নাগাদ ৫০০ এবং দু হাজার টাকার নোটের মোট মূল্য ছিল ৯.৫১২ লাখ কোটি এবং ২৭.০৫৭ লাখ কোটি।

রিজার্ভ ব্যাঙ্ক কি কোনও নির্দেশ জারি করেছে

রিজার্ভ ব্যাঙ্ক কি কোনও নির্দেশ জারি করেছে

শুধু তাই নয়, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংসদে নির্মলা সীতারমণ আরও বলেন, রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে কোনও নির্দেশ জারি করা হয়নি। তবে পুরো বিষয়টিই ব্যাঙ্কের তরফে চূড়ান্ত করা হয়। বিশেষ করে কোন এটিএমে কোন মূল্যের নোট কখন দিতে হবে এটিএমের এর সবটাই সংশ্লিষ্ট ব্যাঙ্কের উপরেই নির্ভর করে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে তা বলতে গিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি রিজার্ভ ব্যাঙ্কের একটি বার্ষিক রিপোর্ট উল্লেখ করে বলছেন, ২০১৯-২০ এর পর ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। তাহলে কি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে গোলাপি এই নোটটি? সেই প্রশ্ন কিন্তু কার্যত অধরা থেকে গেল বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+