জীবিত শিশুকে মৃত ঘোষণা, লাইসেন্স বাতিল হল এই নামী হাসপাতালের
জীবিক শিশুকে মৃত ঘোষণা করার ঘটনায় শিরোনামে চলে আসে দিল্লির ম্যাক্স হাসপাতালের নাম।
জীবিত শিশুকে মৃত ঘোষণা করার ঘটনায় শিরোনামে চলে আসে দিল্লির ম্যাক্স হাসপাতালের নাম। আর এই ঘটনার জেরেই লইসেন্স বাতিল হল দিল্লির ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালের। লাইসেন্স বাতিল করে দিল্লি সরকার।

শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি জানিয়েছেন, ম্যাক্স শালিমার বাগ হাসপাতালের লাইসেন্স বাতিল করল দিল্লি সরকার। জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অবিযোগ উঠছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই হাসপাতালে এই ঘটনাই প্রথম নয়। এরা স্বাভবগতভাবেই অপরাধ করেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর যমজ শিশু প্রসব করেন এক মহিলা। হাসপাতাল জানায় শিশুদের মধ্যে একজন মৃত অবস্থায় জন্মেছে, আরেকজনকে পরে মৃত ঘোষণা করা হয়।। শিশুকে কবর দেওয়ার সময়ে দেখা যায় সে জীবিত। এরপরই হাসপাতালের মুখোশ খুলে যায়। হাসপাতালকে নিয়ে নিন্দা সমালোচনার ঝড় বয়ে যায় দেশ জুড়ে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । অভিযুক্ত চিকিৎসকদের বরখাস্ত করে ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাতেও লাভের লাভ হয়নি। শেষমেশ হাসপাতালের লাইসেন্সই বাতিল করে দেয় সরকার।












Click it and Unblock the Notifications