করোনা যুদ্ধে ওষুধ তৈরিতে ভারতের নজরে কোন বিশেষ 'উদ্ভিদ'! মোদী সরকারের গবেষণার তৎপরতা শুরু

করোনা যুদ্ধে ওষুধ তৈরিতে ভারতের নজরে কোন বিশেষ 'উদ্ভিদ'! মোদী সরকারের গবেষণার তৎপরতা শুরু

করোনা রুখে দিতে পারে এমন এক ভ্যাকসিনের খোঁজে গোটা বিশ্ব। সমান তালে ভ্যাকসিনের গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অন্যদিকে মৃত্যু মিছিল থেমে থাকছে না করোনার জেরে। এমন পরিস্থিতিতে ভারত সরকারের তরফে নেওয়া হল অন্য এক উদ্যোগ।

 হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে....

হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে....

করোনা রুখতে হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে অন্য একটি গাছের দিকে নজর দিতে শুরু করেছে ভারত। নরেন্দ্র মোদী সরকার এবার সেই গাছকে নিয়ে গবেষণার ক্ষেত্রে উৎসাহ প্রদান করছে। মনে করা হচ্ছে, কোভিড মোকাবিলায় এই গাছই মারণ রোগকে রুখে দিতে পারে।

 কোন গাছের দিকে নজর

কোন গাছের দিকে নজর

অশ্বগন্ধা গাছকে নিয়ে ভারতে গবেষণা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, হাইড্রোক্সিক্লোরোকুইনের পরিবর্তে এই গাছ কোভিড ১৯ মোকাবিলায় বেশি ক্ষমকা রাখে। কন্দ্রে আয়ুশ মন্ত্রকের সঙ্গে ইউজিসি, স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমএর একযোগে উদ্যোগ নিচ্ছে।

 কোন উদ্দেশ্য?

কোন উদ্দেশ্য?

দেখা হচ্ছে, অশ্বগন্ধা মূলত হাইড্রোক্সিক্লোরোকুইনের মতো কাজ করতে পারে কী না? অশ্বগন্ধার মধ্যে কোন কোন গুণ রয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে সরকারি মেডিক্যাল টিম।

কেন অশ্বগন্ধা?

কেন অশ্বগন্ধা?

অশ্বগন্ধা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এই কারণে এর ওষধি গুণ অনেক বেশি। আর সেই প্রেক্ষাপটকে সামনে নিয়েই এবার এগোতে চাইছে মোদী সরকার। জানা গিয়েছে স্বাস্থ্যকর্মীদেরও এবার এই ওষুধ দেওয়া শুরু হবে। পাশপাাশি নজর রাখা হবে তাঁদের শারীরিক পরিস্থিতির ওপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+