জঙ্গি হামলার আশঙ্কা কাশ্মীরে, অমরনাথ যাত্রীদের অনতিবিলম্ব ফিরে আসার নির্দেশ

কাশ্মীরে জঙ্গি হামলার আভাস মিলেছে। তাই তড়িঘড়ি অমরনাথ-যাত্রীদের ফিরে আসার অনুরোধ জানাল সরকার। সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, জঙ্গি হামলার কিছু নির্দিষ্ট তথ্য মিলেছে।

কাশ্মীরে জঙ্গি হামলার আভাস মিলেছে। তাই তড়িঘড়ি অমরনাথ-যাত্রীদের ফিরে আসার অনুরোধ জানাল সরকার। সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, জঙ্গি হামলার কিছু নির্দিষ্ট তথ্য মিলেছে। জোরালো প্রমাম মিলতেই কালবিলম্ব না করে পুণ্যার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে ফিরে আসতে। অভিযোগ, অমরনাথ যাত্রায় বড়সড় হামলার ছক কষেছে পাকিস্তান সেনা।

জঙ্গি হামলার আশঙ্কা, অমরনাথ যাত্রীদের ফিরে আসার নির্দেশ

সেনা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর উপত্যকায় অশান্তি সৃষ্টি করার ছক করেছে পাকিস্তান। তারা নয়া সলতে পাকাতে শুরু করেছে বলেও ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে। তাই এই অবস্থায় অমরনাথ-যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। লেফটেন্যান্ট জেনারেল ধীলন জানিয়েছেন, আইডি, ও টেলিস্কোপ যুক্ত এ-২৪ আমেরিকা স্নাইপার রাইফেল মিলেছে অমরনাথের যাত্রাপথে।

উল্লেখ্য, সম্প্রতি অমরনাথ যাত্রা চলছে। ১ জুলাই তা শুরু হয়েছে। ১৫ আগস্ট শেষ হওয়ার কথা। কিন্তু তারই মাঝে জঙ্গি হামলার ইঙ্গিত মেলায় ভারতের তরফে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এবার ইতিমধ্যেও ৩ লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেছেন। গতবারের তুলনায় এই সংখ্যা ৩০ শতাংশ বেশি।

২০১৭ সালে অমরনাথ যাত্রায় বড়সড় নাশকতার ঘটনা ঘটেছিল। অনন্তনাগে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ৮ জন পুণ্যার্থী। পুণ্যার্থীদের বাসে গুলি চালানো হয়। এই ঘটনায় লস্কর-ই-তৈবা দায় স্বীকার করে। তারপর এবার ফের একই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সাবধানী ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+