পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া বিতর্কের জের, বিদেশ থেকে ফেরাতে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া বিতর্কের জের, বিদেশ থেকে ফেরাতে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

করোনা লকডাউনে বিদেশে আটকে পড়াদের ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৬৪টি বিমানে ১৪,৮০০ জনকে এয়ার লিফ্ট করা হবে। কিন্তু তার জন্য বিমানের ভাড়া গুণতে হবে বিদেশে আটকে থাকা ভারতীয়দের। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক। শ্রমিক ট্রেনের ভাড়া বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

বিদেশ থেকে এয়ারলিফট ভারতীয়দের

বিদেশ থেকে এয়ারলিফট ভারতীয়দের

করোনা লকডাউনের জেরে একাধিক দেশে আটকে পড়েছেন ভারতীয়রা। তাঁদের দেশে ফেরাতে ৬৪টি বিমানের সাহায্য নেওয়া হবে। তাতে প্রায় ১৪,৮০০ জনকে এয়ারলিফট করা হবে। বৃহস্পতিবার থেকে ১৩টি দেশে ভারতীয়দের উদ্ধারে অভিযান চালানো হবে। প্রথমদিনেই অভিযানে যাবে ১০টি বিমান। তাতে ২৩০০ জন ভারতীয়কে দেশে ফেরানো হবে। এভাবেই দফায় দফায় চলবে এয়ারলিফট প্রক্রিয়া।

বিমানের ভাড়া দিতে হবে

বিমানের ভাড়া দিতে হবে

এই ১৩টি দেশ থেকে যে ভারতীয়দের এয়ারলিফট করে নিয়ে আসা হবে তাঁদের টিকিটের ভাড়া দিতে হবে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। গত কয়েকদিন ধরে শ্রমিক ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ভাড়া দেওয়া নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। বিদেশ থেকে বিনামূল্যে ফেরানো হচ্ছে আর শ্রমিকদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে ববে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল বিরোধীরা।

করোনা আক্রান্তদের ফেরানো হবে না

করোনা আক্রান্তদের ফেরানো হবে না

কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী জানিয়েছেন বিদেশ থেকে একমাত্র করোনা উপসর্গ নেই এমন ভারতীয়দের ফেরানো হবে। নৌসেনার জাহাজও এই কাজে সাহায্য করবে। ভারতে ফেরানোর পর ১৪ দিন তাঁদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। হাসপাতাল অথবা কোনও আইসোলেশন সেন্টারে রাখা হবে। ৭মে পর্যন্ত বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+