করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কী নিয়মাবলী

করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কী নিয়মাবলী

করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব। আতঙ্কের আঁচ এসে পৌঁছেছে ভারতেও। অযথা সন্ত্রস্ত না হয়ে বরং মানুষকে সঠিক পথে জীবনযাপনের পরামর্শ দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশের মানুষকে করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এই পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে সরকারের তরফে জারি করা নিয়মাবলী মেনে চলা আবশ্যিক।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় ১৭০টি দেশে থাবা বসিয়েছে করোনা। বিশ্বব্যাপী মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লক্ষ। করোনার জেরে ভারতের তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় দেড়শো জন। মারণ ভাইরাসে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে মহারাষ্ট্র, বেঙ্গালুরু ও দিল্লি।

হোম কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা কার

হোম কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা কার

১) এ ব্যাপারে কেন্দ্র সরকার জানিয়্ছে যে কোনও ব্যক্তি জেনে বা না জেনে করোনা আক্রান্তের সঙ্গে একই বাড়িতে বাস করলে তাঁর হোম কোয়ারেন্টাইনে যাওয়া বাধ্যতামূলক।

২) করোনা আক্রান্তের সঙ্গে কোনও ব্যক্তির শারীরিক সংযোগ ঘটলে তাঁকেও বাধ্যতামূলক ভাবে ঘরবন্দি থাকতে হবে ১৪ দিন।

৩) করোনা আক্রান্তের সঙ্গে এক মিটারের কম দূরত্বে মুখোমুখি যোগাযোগ ঘটেছে, এমন ব্যক্তিকেও ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

হোম কোয়ারেন্টাইনে থাকার প্রাথমিক নিয়মাবলী

হোম কোয়ারেন্টাইনে থাকার প্রাথমিক নিয়মাবলী

১) করোনা আক্রান্ত সন্দেহে যাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে, তাঁকে বয়স্ক, অন্তঃস্বত্ত্বা, শিশু এবং প্রতিবন্ধীদের থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২) ওই ব্যক্তির চলাচল বাড়ির মধ্যেই সীমাবদ্ধ করে রাখা উচিত।

৩) কোনও পরিস্থিতিতেই ওই ব্যক্তিকে কোনও সমাজিক অনুষ্ঠান কিংবা ভিড়ে নিয়ে যাওয়া যাবে না।

স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা

স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা

১) হোম কোয়ারেন্টাইনে থাকবেন, এমন ব্যক্তিকে নিয়মিত সাবান-জল কিংবা অ্যালকোহোলিক স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করতে হবে।

২) ওই ব্যক্তির ব্যবহার করা থালা, গ্লাস, কাপ, টাওয়েল, বিছানা অন্য কেউ ব্যবহার করতে পারবেন না।

৩) সবসময় মুখে সার্জিক্যাল মাস্ক পরে থাকতে হবে। ছয় থেকে আট ঘণ্টা অন্তর মাস্ক পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

৪) ব্যবহার হয়ে গেলে মাস্ক সলিউশনে ডুবিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৫) ওই ব্যক্তির শরীরে করোনার লক্ষণ দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যদের করণীয়

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যদের করণীয়

১) শুধু পরিবারের নিকট কোনও আত্মীয়ই ওই ব্যক্তির পরিচর্যা করতে পারেন।

২) ওই ব্যক্তির ছোঁয়া যেন কোনওভাবেই না লাগে।

৩) ওই ব্যক্তি যে ঘরে থাকবেন, সেটি সাফ করতে হলে গ্লাভস পরতে হবে।

৪) গ্লাভস খুলে ফেলার পর হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৫) ওই ঘরে কোনও বাইরের মানুষকে ঢুকতে দেওয়া যাবে না।

৬) ওই ব্যক্তির মধ্যে করোনা ভাইরাস ঘটিত লক্ষণ চোখে পড়লে ১৪ দিন তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+