করোনা সংকটে কারণে কোপ সরকারি কর্মীদের অনুদানে, সত্যিটা জেনে নিন
করোনা সংকটে কারণে কোপ সরকারি কর্মীদের অনুদানে, সত্যিটা জেনে নিন
করোনা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশের আর্থিক অবস্থা। তা সামাল দিতে ইতিমধ্যেই সরকারি কর্মীদের এক দিনের বেতন কেেট নেওয়া হয়েছে অনেক রাজ্যেই। স্থগিত করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতাও। এরই মধ্যে আবার খবর ছড়াতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এলটিসি কেটে নেওয়া হতে পারে। সেই খবরকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। কিন্তু এই খবরগুলি একেবারেই ভুয়ো বলে দাবি করা হয়েছে অর্থমন্ত্রকের তরফ থেকে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের এসটিসি বা ওটিএ কাটা হবে না। পুরোটাই মনগড়া খবর প্রচার করা হচ্ছে। এমনই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই ধরনের কোনও নির্দেশিকা কেন্দ্রের পক্ষ থেকে জারি করা হয়নি। সরকারি কর্মীরা চাইলে এর সত্যতা যাচাই করে নিতে পারেন। করোনা ভাইরাসকে সামনে রেখে এই ধরনের একাধিক খবর প্রচার করা হচ্ছে।
যদিও পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিেয় সরব হয়েছে বিরোধীরাও। রাহুল গান্ধী থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।












Click it and Unblock the Notifications