যোগীরাজ্যে শিশুমৃত্যুকাণ্ডে অভিযুক্ত চিকিৎসক কাফিল খানের ভাই গুলিবিদ্ধ
বিজেপি শাসিত উত্তর প্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক কাফিল খানের ভাই গুলিবিদ্ধ।
বিজেপি শাসিত উত্তর প্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক কাফিল খানের ভাই গুলিবিদ্ধ। অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন কাফিল খানের ভাই কাশিফ জামাল।ঘটনার পরই তাঁকে ত়ডিঘরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক কাফিল খানের ভাই কাশিফ জামিল পেশায় ব্যবসায়ী। ৩৪ বছর বয়সী কাশিফের দেহে একাধিক জায়গায় ক্ষত রয়েছে। তাঁর হাতে, ঘাড়ে গুলি লেগেছে বলে জানিয়েছে কাশিফের পরিবার। তড়িঘড়ি কাশিফের অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তবে কে, বা কারা কাশিফকে লক্ষ্য করে গুলি চালিয়েছে , তা এখনও স্পষ্ট নয়। গতরাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। গতকাল রাতে কাশিফকে উত্তর প্রদেশের দুর্গাবাড়ি এলাকায় গুলি করা হয় । সেই সময় নিজের স্কুটিতে ছিলেন কাশিফ। আততায়ীরা বাইকে এসে তাঁকে গুলি করে চলে যায় বলে সূত্রের দাবি।
প্রসঙ্গত, কাশিফের দাদা চিকিৎস কাফিল খান গোরক্ষপুরের সরকারী হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় জড়িত বলে অভিযোগ ছিল। গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশুরা অক্সিজেনের অভাবে মারা যায়। যে ঘটনায় অভিযুক্ত হয়ে জেল হয় চিকিৎসক কাফিল খানের। চিকিৎসক খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার চুরি করেছেন। আর পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার না থাকাতেই মৃত্যু হয় ৬৪ জন শিশুর। চিকিৎসক খান কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন। তারপরই তাঁর ভাই কাশিফের গুলিবিদ্ধ হওয়ার খবর আসে।












Click it and Unblock the Notifications